এক্সপ্লোর

পন্থের উপর চাপ বাড়ানো ঠিক নয়, পাশে দাঁড়ানো উচিত টিম ম্যানেজমেন্টের, মত গম্ভীরের

ধোনির অবসর প্রসঙ্গে প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, আমি সবসময় মনে করি, অবসরের সিদ্ধান্ত সবারই ব্যক্তিগত।

নয়াদিল্লি: ভারতীয় দলের হয়ে একের পর এক ম্যাচে ব্যর্থতার জন্য দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর। এই প্রাক্তন ক্রিকেটারের মতে, পন্থের উপর চাপ বাড়ানো উচিত নয়। তাঁর পাশে দাঁড়ানো উচিত টিম ম্যানেজমেন্টের। একটি অনুষ্ঠানে গিয়ে পন্থের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, ‘আমার মতে, যদি একজন তরুণ খেলোয়াড়ের উপর যাবতীয় নজর দেওয়া হয়, তাহলে যে সবে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে চাপে পড়ে যাবেই। এই স্বল্প সময়ের মধ্যে ও টেস্টে দু’টি শতরান করেছে। ওর শট নির্বাচন কারও অপছন্দ হতেই পারে। কিন্তু এটাই ওর খেলার ধরন। দলে সুযোগ দিলে ওর পাশে দাঁড়ানো উচিত। এত তাড়াতাড়ি ওর সমালোচনা করা ঠিক নয়।’ গম্ভীর আরও বলেন, ‘শুধু বিরাটেরই (কোহলি) নয়, কোচ রবি শাস্ত্রীরও পন্থের সঙ্গে কথা বলা উচিত। যদি কোনও খেলোয়াড় ফর্মে না থাকে, যদি কারও শট নির্বাচন ঠিক না হয়, তাহলে সে যাতে ছন্দে ফিরতে পারে সেটার জন্য তার সঙ্গে কথা বলা টিম ম্যানেজমেন্টের কর্তব্য। তাকে স্বাধীনতা দেওয়া উচিত।’ ধোনির অবসর প্রসঙ্গে প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, ‘আমি সবসময় মনে করি, অবসরের সিদ্ধান্ত সবারই ব্যক্তিগত। নির্বাচকদের ধোনির সঙ্গে কথা বলে ওর পরিকল্পনা জেনে নেওয়া উচিত। কারণ, যদি কেউ ভারতের হয়ে খেলে, তাহলে সে নিজে যে সিরিজে খেলতে চাইবে শুধু সেটাতেই খেলবে এমন হতে পারে না।’

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Gurnoor Brar: জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
জাতীয় দলে অভিষেকেই নজর কেড়েছিলেন, এবার ভারতীয় এ দলের জার্সিতে বিধ্বংসী স্পেল গুরনূর ব্রারের
Jasprit Bumrah: প্র্যাক্টিসে নেমে পড়লেন বুমরা, কবে থেকে ভারতের জার্সিতে ফের মাঠে নামছেন?
প্র্যাক্টিসে নেমে পড়লেন বুমরা, কবে থেকে ভারতের জার্সিতে ফের মাঠে নামছেন?

ভিডিও

Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live
Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget