এক্সপ্লোর

রোহিত শর্মাকে ভারতের টি-২০ অধিনায়ক চেয়ে সওয়াল, না-করাটা লজ্জার, ক্ষতি, বললেন গম্ভীর

এই প্রেক্ষাপটেই গম্ভীর বলেন, এটা ঠিক, টিম যতটা ভাল, একজন অধিনায়কও ততটাই ভাল। আমিও একমত। কিন্তু কে ভাল, কে নয়, একজন অধিনায়ককে যাচাই করার মাপকাঠি কোনগুলি? সেই মাপকাঠি, মানদণ্ড সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। রোহিত তাঁর দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছে।

মুম্বই: রোহিত শর্মাকে ভারতের টি-২০ দলের অধিনায়ক পদে বসানোর পক্ষে জোর সওয়াল গৌতম গম্ভীর, মাইকেল ভনদের। এমনকী প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রোহিতকে টি-২০ দলের নেতা না করাটা ‘লজ্জা’র বলেও মন্তব্য করেন। প্রসঙ্গত, গতকালই দুবাইয়ে সর্বাত্মক দাপট দেখিয়ে টি-২০ ফাইনালে দিল্লি ক্যাপিট্যালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার সেরার ট্রফি ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স, যা এক বিরল নজির। এই প্রেক্ষাপটেই গম্ভীর বলেন, এটা ঠিক, টিম যতটা ভাল, একজন অধিনায়কও ততটাই ভাল। আমিও একমত। কিন্তু কে ভাল, কে নয়, একজন অধিনায়ককে যাচাই করার মাপকাঠি কোনগুলি? সেই মাপকাঠি, মানদণ্ড সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। রোহিত তাঁর দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছে। গম্ভীর যোগ করেন, আমরা সবসময় বলি, এম এস ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। কেন? ও দুটো বিশ্বকাপ, তিনটে আইপিএল জিতেছে বলেই। রোহিতও ৫টা আইপিএল ট্রফি জিতেছে। এই টুর্নামেন্টের ইতিহাসের সফলতম অধিনায়ক ও। আগামীদিনে ও যদি সাদা বলের বা টি-২০ অধিনায়কত্ব না পায়, তা হবে লজ্জার। গতকাল সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের ১৫৭ রানের টার্গেট ছুঁতে ৫১ বলে ৬৮ রান করেন রোহিত। ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত ট্যুইট করেন, গোটা মরসুম জুড়ে দুরন্ত প্রয়াস ছিল। তার অংশ হতে পারে ভাল লেগেছে। কী অসাধারণ অভিজ্ঞতা! মুম্বই ইন্ডিয়ান্স পলটন, একটাই পরিবার। তার উল্লেখ করে গম্ভীর বলেন, এর বেশি ও কিছু করতে পারে না। যে টিমের নেতৃত্ব দেয়, তাকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তাই ও ভারতের নিয়মিত সাদা বলের ক্যাপ্টেন হতে না পারলে সেটা ওদের লোকসান। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ বারেও, যার মধ্যে ৮ বার অধিনায়ক ছিলেন তিনিই, আইপিএল ফাইনালে যেতে না পারার ব্যর্থতার দায় বিরাট কোহলির ঘাড়েই চাপান গম্ভীর। রোহিতের সফল নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চমবার আইপিএল জয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি ট্যুইট করেন, রোহিত চমত্কার ম্যান ম্যানেজার, নেতা। কী করে টি ২০ ম্যাচ জিততে হয়, ও খুব ভাল বোঝে। ওকেই ভারতের টি ২০ অধিনায়ক করা উচিত, কোনও প্রশ্নই উঠতে পারে না সে ব্যাপারে। এতে বিরাটও বোঝামুক্ত হয়ে নিজের খেলাটা খেলতে পারবে। দুনিয়ার আর বাকি সব দলের ক্ষেত্রেও এটা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget