এক্সপ্লোর

World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশের জার্সিতে নজির গড়লেন গেরাল্ড কোয়েৎজে

Gerald Coetzee Record: গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেট নিয়ে নিয়েছেন গতকাল কােয়েৎজে। একই সঙ্গে চলতি বিশ্বকাপে ২০ উইকেটের মালিক হয়ে গেলেন এই পেসার। 

কলকাতা: দক্ষিণ আফ্রিকার (South Africa) জার্সিতে নজির গড়লেন প্রোটিয়া পেসার গেরাল্ড কোয়েৎজে (Gerald Coetzee)। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে জিতে বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে অজিরা। কিন্তু সেই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার জার্সিতে নজির গড়়লেন গেরাল্ড কোয়েৎজে। প্রোটিয়া পেসার বিশ্বকাপের এক মরসুমে সর্বাধিক উইকেটের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে। ২ উইকেট নিয়ে নিয়েছেন গতকাল কােয়েৎজে। একই সঙ্গে চলতি বিশ্বকাপে ২০ উইকেটের মালিক হয়ে গেলেন এই পেসার। 

এর আগে এই তালিকায় প্রোটিয়া বোলারদের মধ্যে সবার ওপরে ছিলেন ল্যান্স ক্লুজনার। ১৯৯৯ বিশ্বকাপে ১৭ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই বোলিং অলরাউন্ডার। তালিকায় প্রথম পাঁচে আছেন মর্নি মর্কেল (১৭), মার্কো ইয়েনসেন (১৬) ও অ্যালান ডোনাল্ড (১৬)।

এদিকে, খেতাব জেতা তো দূরে থাক। এই নিয়ে ছ'বার বিশ্বকাপের সেমিফাইনাল (ODI World Cup) থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ ও ২০১৯ সালেও একদিনের ক্রিকেটের বিশ্বযুদ্ধের বিশ্বমঞ্চের শেষ চার পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল প্রোটিয়াদের। যার মধ্যে '৯৯ সালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই হয়েছিল ম্যাচ। তাও যেমন বিদায় নিতে হয়েছিল। বাকি বিশ্বকাপ গুলিতে নকআউট পর্বের ম্যাচে হেরে বিশ্বকাপ ছাড়তে বাধ্য হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের বড় মঞ্চে ক্রমাগত ব্যর্থতার জেরেই প্রোটিয়া ক্রিকেট টিমের সঙ্গে জুড়ে গিয়েছে চোকার্স তকমা। মেগা ম্যাচগুলির ফলাফল বরাবরই তাঁদের বিপক্ষে গিয়েছে ওডিআই বিশ্বকাপের মঞ্চে। চলতি বিশ্বকাপে অবশ্য সেই পরিসংখ্যানের খতিয়ান বদলের সম্ভাবনা তৈরি হয়েছিল। গ্রুপপর্বের ম্যাচগুলিতে দারুণ ছন্দে ছিল প্রোটিয়ারা। ভারতের পরই সবথেকে বেশি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল তাঁরা। কিন্তু বড় ম্যাচে গিয়ে খেলতে নেমে ফের একবার তিরে গিয়ে তরি ডুবল প্রোটিয়াদের।  

ক্রিকেটে ফেরার পর ১৯৯২ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল প্রোটিয়াদের। সেবার সেমির মঞ্চে বৃষ্টি বিঘ্নের পর অদ্ভূতভাবে বেড়ে গিয়েছিল রানের লক্ষ্য। একসময় যা ১৩ বলে ২২ রান থেকে বৃষ্টি বিঘ্নের পর হয়ে দাঁড়িয়েছিল ১ বলে ২২ রান ! ১৯৯৯ বিশ্বকাপে টানটান ম্যাচের শেষে অ্যালান ডোনাল্ডের রানআউটের জেরে অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল প্রোটিয়ারা।

আরও পড়ুন: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget