এক্সপ্লোর

Hardik Pandya's Journey: পাড়ার স্থানীয় টুর্নামেন্ট খেলেই নিজেকে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি করেছিলেন হার্দিক

Hardik Pandya's Journey: দেশের অন্যতম সেরা তারকা অলরাউন্ডার। ফিটনেস সমস্যায় ভুগলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বরোদার এই তরুণকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

দুবাই: অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন হার্দিক পাণ্ড্য। দেশের অন্যতম সেরা তারকা অলরাউন্ডার। ফিটনেস সমস্যায় ভুগলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বঢোদরার এই তরুণকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে হার্দিকের আজকের এই যায়গায় পৌঁছনোর পথটা কখনওই সুগম ছিল না। বিশ্বকাপের জন্য এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন হার্দিক। সেখানেই এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জানান, 'আমার বাবার আমার প্রতিভার উপর সবসময় বিশ্বাস ছিল। তার জন্য কখনওই উনি আমার ক্রিকেটটা বন্ধ হতে দেননি। সুরাটে সব কিছু বন্ধ করে দিয়ে গুজরাতে চলে এসেছিলাম আমরা। বঢোদরায় তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ ছিল। তাই বাবা চলে এসেছিলেন।'

দেশের জার্সিতে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হার্দিক। আইপিএলে ৯২ ম্যাচ খেলেছেন। হার্দিক বলেন, 'আমার জন্য বাবা অনেক কষ্ট করেছেন। আমার সেই কষ্টের প্রতিদান দেওয়া উচিত। তাই আমি ওই সময় পাড়ার স্থানীয় টুর্নামেন্টগুলোয় খেলতাম। সেখানে নিয়ম ছিল যে যে শেষ পর্যন্ত নট আউট থাকবে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়া হত। আমি চেষ্টা করতাম যাতে সেই প্রাইজটা প্রতিবার আমি জিততে পারি। এভাবেই আমি আমার দেশের জার্সিতে খেলার স্বপ্নপুরণ করতে চেয়েছিলাম।' 

সম্প্রতি এক সাক্ষাৎকারে হার্দিক জানিয়েছেন কীভাবে জীবনের বিভিন্ন সমস্যায় মহেন্দ্র সিংহ ধোনিকে পেয়েছেন বড় দাদার মতো। তিনি বলেন, 'মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে ফিনিশারের রোল প্লে করাটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এই টুর্নামেন্ট নিয়ে আমি ভীষণভাবে উত্তেজিত। ধোনি আমাকে কাছে থেকে দেখেছে। আমাকে বোঝে খুব।' 

একটা সময় বিতর্ক তাড়া করেছিল হার্দিককে। টিভি শোয়ে গিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাসিত হতে হয়েছিল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় দলের অলরাউন্ডার আরও বলেন যে, ''২০১৯ সালে আমি নিউজিল্যান্ড সফর থেকে ফিরে এসেছিলাম মাঝ পথে। সেই সময় শুরুতে আমার কোনও হোটেল পাচ্ছিলাম না। সেই সময় ধোনি আমাকে নিজের হোটেল রুমে ডেকেছিল। আমার জন্য নিজের বেড ছেড়ে দিয়েছিল। বলেছিল যে ও মেঝেতেই শুয়ে পড়বে। একমাত্র এই মানুষটাই আমাকে সব সময় শান্ত রাখতে পেরেছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
২০২৭ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন রোহিত? কী জানালেন BCCI সহ সভাপতি?
IND vs ZIM Live: অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget