এক্সপ্লোর

Prashant Dora death: খেলেছেন কলকাতার তিন প্রধানেই, মাত্র ৪৪ বছরে প্রয়াত গোলকিপার প্রশান্ত ডোরা

তাঁর দু'হাত বহু ম্যাচে দলকে জিতিয়েছে । এই দুটি হাতের উপর ভরসা রেখে অনেক কঠিন ম্যাচ উতরে গিয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান। প্রাক্তন গোলরক্ষক সেই প্রশান্ত ডোরা প্রয়াত হলেন। মাত্র ৪৪ বছর বয়সেই।

কলকাতা: তাঁর দু'হাত বহু ম্যাচে দলকে জিতিয়েছে । এই দুটি হাতের উপর ভরসা রেখে অনেক কঠিন ম্যাচ উতরে গিয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান। প্রাক্তন গোলরক্ষক সেই প্রশান্ত ডোরা প্রয়াত হলেন। মাত্র ৪৪ বছর বয়সেই। গত আড়াই মাস ধরে জ্বরে ভুগছিলেন প্রশান্ত। তাঁর দাদা হেমন্ত ডোরা জানিয়েছিলেন, জ্বর না কমায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় তাঁর রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। প্রশান্ত করোনায় আক্রান্ত কি না, সেই সন্দেহ হয়েছিল ৷ এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। পরে দেখা যায় তিনি‌ এইচএলএইচ রোগে আক্রান্ত। হেমন্ত বলেছিলেন, "ভাইয়ের প্লেটলেট ক্রমশ কমছে। ওর রক্তের প্রয়োজন।" স্বামীর জীবনরক্ষায় O+ গ্রুপের রক্তের আবেদন জানিয়েছিলেন স্ত্রী সৌমি। বিভিন্ন ফুটবলপ্রেমী গ্রুপ থেকেও তাঁর জন্য রক্ত চেয়ে আবেদন করা হয়। রক্তের প্রয়োজন শুনে নির্দিষ্ট গ্রুপের রক্তের ব্যবস্থা করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানতে হল প্রশান্তকে। প্রশান্তর দাদা হেমন্ত ডোরাও ছিলেন নামী গোলকিপার। প্রশান্ত ডোরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে সুনামের সঙ্গে খেলেছেন। বাংলার হয়ে খেলেছিলেন সন্তোষ ট্রফি। ১৯৯৯ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রশান্ত। পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। চাকরি করতেন রিজার্ভ ব্যাঙ্কে। খেলা ছেড়ে দেওয়ার পরও ছোটদের প্রশিক্ষণ দিতেন প্রশান্ত। প্রশান্তর বাড়ি হুগলির বৈদ্যবাটিতে। তবে সম্প্রতি তিনি দমদমেপ নাগেরবাজারে ফ্ল্যাট কিনে সেখানেই থাকতেন। বেশ কয়েক মাস ধরেই তিনি ভুগছিলেন হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিটোসিসে। এই রোগ সাধারণত শিশুদেরই দেখা যায়। প্রাপ্ত বয়স্কদের এই রোগ প্রায় বিরল। সেই রোগেই মঙ্গলবার সকালে মারা গেলেন তিনি। সমগ্র দেশ যখন স্বাধীন ভারতের ৭২তম স্বাধীনতা দিবস পালন করছে সেই সময়ে এল দুঃসংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। টাটা মেডিক্যাল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রশান্তর অকাল প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

সেরা শিরোনাম

England vs Mexico: আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
Kylian Mbappe: প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget