এক্সপ্লোর

দেখুন: অবিশ্বাস্যভাবে চোখের পলকে একের পর এক গোল রুখল গোলরক্ষক! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে আসে, যা দেখলে অবাক হয়ে যেতে হয়। কখনও কখনও বিশ্বাস করাই কো কঠিন হয়ে যায়- এমনও কী হতে পারে! অনেক ভিডিও ভাবনার খোরাক জোগায়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে আসে, যা দেখলে অবাক হয়ে যেতে হয়। কখনও কখনও বিশ্বাস করাই কো কঠিন হয়ে যায়- এমনও কী হতে পারে! অনেক ভিডিও ভাবনার খোরাক জোগায়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। আর তা দ্রুত ভাইরালও হচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনরা বিস্ময় ব্যক্ত করেছেন। ভিডিওটি আসলে পাড়ায় ফুটবল খেলার মধ্যে একটি দৃশ্যের। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল কিশোর ফুটবল খেলছে। এরইমধ্যে এক খেলোয়াড় বিপক্ষের রক্ষণ এড়িয়ে গোলপোস্টে বল শট করেন। কিন্তু গোলরক্ষক অসাধারণভাবে গোল আটকায়। বল অন্যদিকে চলে যায়। কিন্তু পড়ে গিয়ে সেই প্রতিপক্ষের খেলোয়াড়েরই পায়ে। ওই খেলোয়াড়ও গোল লক্ষ্য করে শট মারে। কিন্তু এবারে প্রাচীর গড়ে তোলে ওই গোলরক্ষকই। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে উঠে পা দিয়ে বল আটকে দেয়। আবারও বল যায় অন্য এক বিপক্ষের খেলোয়াড়ের পায়ে। কিন্তু গোলরক্ষক তখনও অভেদ্য হয়ে ওঠে। এভাবে চোখের পলকের মধ্যে ওই গোলরক্ষককে অবিশ্বাস্যভাবে একের পর এক গোল আটকাতে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ হয়েছে।
এই ভিডিওটি এশিয়ান ফুটবল কনফেডারেশনের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে গোলরক্ষককে এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক গোল বাঁচাতে দেখে উপস্থিত সবাই ও খেলোয়াড়রাও অবাক হয়ে যায়। প্রতিপক্ষ দল চারবার গোল করার চেষ্টা করে। কিন্তু প্রাচীর গড়ে তোলে ওই গোলরক্ষক। একবারই হাল ছাড়েনি সে। ভিডিওটি শেয়ার করেছেন নরওয়ের কূটনীতিকও। ট্যুইটারে শেয়ার করা এই ভিডিওতে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগই গোলরক্ষকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এখনও পর্যন্ত প্রায় ১.৬ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিও-টির। লাইক পড়েছে আট হাজারেরও বেশি। এরিক সোলহেম ভিডিও গত ১২ ডিসেম্বর শেয়ার করেছিলেন। ভিডিও দেখে  গোলরক্ষকের দক্ষতার প্রশংসায় নেটিজেনরা। যে ক্ষিপ্রতায় একের পর এক আক্রমণ প্রতিহত করেছে গোলরক্ষক, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget