এক্সপ্লোর

অলিম্পিকে শুভেচ্ছাদূত বিতর্ক:তেন্ডুলকর-রহমানের দরজায় আইওএ

নয়াদিল্লি: রিও অলিম্পিকের শুভেচ্ছাদূত হিসেবে সলমন খানের নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। এবার সেই সমালোচনায় ইতি টানতে ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার সচিন তেন্ডুলকর এবং অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ.আর রহমানের কাছে অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব নিয়ে গেল আইওএ। সূত্রের দাবি যদিও দুই তারকার কাছ থেকেই এখনও পর্যন্ত এবিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। আইওএ-র সহ-সভাপতি তারলোচন সিংহ জানিয়েছেন, সলমন থাকবেন। তবে তাঁকে ছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বকে তাঁরা ভারতের শুভেচ্ছাদূত হিসেবে পাঠাতে চান অলিম্পিকের মঞ্চে। অলিম্পিকে শুভেচ্ছাদূত হিসেবে সলমনের নাম ঘোষণা হওয়ার পরই সারা দেশজুড়ে সমালোচনা শুরু হয়। কড়া ভাষায় আক্রমণ করেন তারকা কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং ক্রীড়াবিদ মিলখা সিংহ। যোগেশ্বর টুইট করে বলেন, সলমন এখনও অবধি এমন কিছু করেননি, যার জন্যে তিনি এই ভূমিকায় অলিম্পিকের মঞ্চে যেতে পারেন। কিন্তু এত সমালোচনার পরও নিজেদের সিদ্ধান্তে অটল থেকে আইওএ জানায়, তাঁরা বিভিন্ন ক্ষেত্র থেকে ব্যক্তিত্বদের নির্বাচিত করছেন শুভেচ্ছাদূত হওয়ার জন্যে, কারণ এরফলে প্রত্যেককেই অলিম্পিকের জন্যে উদ্বুদ্ধ করা যাবে। প্রসঙ্গত আইওএ সলমনের নাম শুভেচ্ছাদূত হিসেবে যখন ঘোষণা করেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন মেরি কম, হকি দলের অধিনায়ক সর্দার সিংহ এবং শ্যুটার অপূর্বি চান্ডেলাও। কিন্তু সকলকে এড়িয়ে আইওএ সলমনের নামই ঘোষণা করে।

সেরা শিরোনাম

Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget