এক্সপ্লোর

IPL 2026 Final: আগুন গ্রাসে Gujarat Titans-এর টিম বাস, IPL ফাইনালের পর বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের

সূত্রের খবর, ফাইনালে Royal Challengers Bengaluru-র বিরুদ্ধে হারের পর দলটি হোটেলে ফিরছিল। সেই সময় বাসে প্রযুক্তিগত ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়

আমদাবাদ: আইপিএল ২০২৬ ফাইনালে হারার পর বড় বিপদের মুখে পড়ল Gujarat Titans। রবিবার রাতে আমদাবাদের Narendra Modi Stadium থেকে হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে আচমকা শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বাসের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়তেই দ্রুত সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে নিরাপদে নামিয়ে আনা হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে টিম বাসে এই শর্ট সার্কিটটি ঘটে। আগুনের ফলে খেলোয়াড়রা প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন। 

সূত্রের খবর, ফাইনালে Royal Challengers Bengaluru-র বিরুদ্ধে হারের পর দলটি হোটেলে ফিরছিল। সেই সময় বাসে প্রযুক্তিগত ত্রুটির কারণে শর্ট সার্কিট হয় এবং ধোঁয়া বেরোতে শুরু করে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে বাস খালি করা হয়। এরপর ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে প্রায় এক ঘণ্টা রাস্তার ধারে অপেক্ষা করতে হয়, পরে অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়। 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। যদিও গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকেই আগুন লাগার কারণ বলে মনে করা হচ্ছে।

ফাইনালে হারের হতাশার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা গুজরাট শিবিরের জন্য আরও উদ্বেগ বাড়িয়েছে। তবে বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকেরা।

আরও পড়ুন, কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়ে জিটি-র সন্ধ্যাটা এমনিতেই কঠিন ছিল। টাইটানদের জন্য গত কয়েকদিন বেশ কঠিন ছিল। উত্তর-পশ্চিম ভারত জুড়ে খারাপ আবহাওয়ার কারণে ফাইনালের আগে আহমেদাবাদে তাদের পৌঁছতে দেরি হয়। ভারী বৃষ্টির কারণে জিটি-র চার্টার্ড ফ্লাইটটি প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয় এবং দলটি অবশেষে শনিবার গভীর রাতে আমদাবাদে পৌঁছয়।

এই দেরির কারণে শুভমান গিল ও রজত পাতিদারকে নিয়ে নির্ধারিত অধিনায়কদের ফটোশুটটিও স্থগিত করতে বাধ্য হতে হয়। গত পাঁচ দিনে টাইটানরা দম ফেলারও সময় পায়নি। ২৬ মে, তারা ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে আরসিবি-র কাছে কোয়ালিফায়ার ১-এ হেরে যায়। পরের দিন তারা চণ্ডীগড়ে যায় এবং ২৯ মে মুল্লানপুরের নিউ পিসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়ালসের মুখোমুখি হয়।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget