এক্সপ্লোর

বিমান থেকে খোওয়া গেল ব্যাট, অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন হরভজন

হরভজন জানিয়েছেন, আইপিএলে ওই ব্যাটেই তিনি খেলেন। তাঁর ট্যুইট দেখে বিমান সংস্থা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিল শনিবারই। যদিও রবিবারও ব্যাট খুঁজে না পাওয়ায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন ভাজ্জি।

মুম্বই: বিমানে তাঁর কিটব্যাগ খুলে একটি ব্যাট চুরি করে নেওয়া হয়েছে! এই অভিযোগ তুলে বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হরভজন সিং। সংস্থাকে দ্রুত বিষয়টির নিষ্পত্তি ঘটানোর দাবি জানিয়েছেন ভারতীয় অফস্পিনার। শনিবার ট্যুইট করে হরভজন জানান যে, ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে কোয়েম্বাত্তুর যাওয়ার পথে তাঁর ব্যাগ থেকে হারিয়ে যায় একটি ব্যাট। পরে সংবাদ সংস্থাকে তিনি বলেন, “কোয়েম্বাত্তুর বিমানবন্দরে নামার পরই দেখি আমার ব্যাটটা নেই। কোথায় হারিয়ে গেল সেটা, বুঝেই উঠতে পারছি না। আমি কিছু না জেনে বলতে পারি না, যে সেটা চুরি হয়ে গিয়েছে। কিন্তু প্র্যাক্টিসের পর আমার কিট ব্যাগের চেন খোলা ছিল না।” পাশাপাশি তাঁর অভিযোগ, “বিমান সংস্থা দাবি করে অতিরিক্ত ওজনের ব্যাগের জন্য বেশি টাকা দিতে হবে। অথচ আমাদের ৩৫ কেজি পর্যন্ত ব্যাগ নেওয়ার অনুমতি রয়েছে। তাও আমার থেকে অতিরিক্ত ১২০০ টাকা চাওয়া হয়। কিন্তু দল তা দিতে রাজি হয়নি।” তাই হরভজন বুঝে উঠতে পারছেন না, সেই অর্থ না দেওয়ার সঙ্গে তাঁর ব্যাট হারানোর কোনও সম্পর্ক রয়েছে কি না। হরভজন জানিয়েছেন, আইপিএলে ওই ব্যাটেই তিনি খেলেন। তাঁর ট্যুইট দেখে বিমান সংস্থা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিল শনিবারই। যদিও রবিবারও ব্যাট খুঁজে না পাওয়ায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন ভাজ্জি। তিনি ট্যুইট করেন, ‘আমার হারিয়ে যাওয়া ব্যাট নিয়ে এখনও কোনও খোঁজ পেলাম না। আপনারা কী ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না?’ বিমান সংস্থা এখনও পর্যন্ত নতুন কোনও প্রতিক্রিয়া দেয়নি।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget