এক্সপ্লোর

Ganguly on Harbhajan: হাল ছাড়ার পাত্র নয়, সাহসই ওর শক্তি, প্রিয় ভাজ্জিকে নিয়ে উচ্ছ্বসিত 'দাদি'

Harbhajan Singh Retirement: আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে। কিন্তু হরভজন সিংহের (Harbhajan Singh) টার্বুনেটর হয়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধিনায়কত্বে।

কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে। কিন্তু হরভজন সিংহের (Harbhajan Singh) টার্বুনেটর হয়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধিনায়কত্বে। স্টিভ ওয়র (Steve Waugh) প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ টেস্টে ৩২ উইকেট। হরভজনের কেরিয়ার পাল্টে গিয়েছিল রাতারাতি ।

হরভজনের অবসর ঘোষণার দিন আবেগে ভাসলেন সৌরভও । প্রিয় ভাজ্জির উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন 'দাদি' । ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে সৌরভ লিখেছেন, ‘দুর্দান্ত কেরিয়ারের জন্য হরভজনকে অনেক অভিনন্দন। জীবনে অনেক বাধার মুখোমুখি হয়েছে । কিন্তু ভাজ্জি কোনওদিন হাল ছেড়ে দেয়নি। অনেক বাধাবিপত্তি পিছনে ফেলে প্রতিবারই মাথা উঁচু করে বেরিয়ে আসতে পেরেছে । সাফল্যের জন্য ওর যে খিদে, সেটা দেখে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি। সাহস ছিল ওর সবচেয়ে বড় শক্তি । এতটাই আত্মবিশ্বাস ছিল যে, কোনও লড়াই থেকে পিছিয়ে আসত না । ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখতেও ওর জুড়ি মেলা ভার ।’

২০০১ সালে স্টিভ ওয়ের অস্ট্রেলিয়ার অশ্বমেধ থামিয়ে দিয়েছিল ভারত । ইডেনে হ্যাটট্রিক করেছিলেন হরভজন। সেই ম্যাচ নিয়ে সৌরভ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ ওর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ । সেই প্রথম আমি দেখেছিলাম একটা বোলার কীভাবে একার হাতে একটা সিরিজ জেতাতে পারে। অধিনায়কের আদর্শ ক্রিকেটার ছিল ও । বোলার হিসেবে কখনও চাইত না ফিল্ডাররা দূরে দাঁড়াক। সত্যিকারের ম্যাচ উইনার ছিল ভাজ্জি। যা অর্জন করেছে তার জন্য ওর গর্বিত হওয়া উচিত । ওর নতুন ইনিংসও যাতে উত্তেজক হয় সেই প্রার্থনা করি।’

পরে ইনস্টাগ্রামে সৌরভ লেখেন, 'নিজের শিল্পে ও মাস্টার। ওর সাহসই ওকে বাকিদের চেয়ে আলাদা করেছিল। ওর সঙ্গে খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।'

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার যন্ত্র আর চন্দননগরের মাটি দিয়ে ইডেনের ভোলবদল, আরও বড় দায়িত্ব সুজনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget