এক্সপ্লোর

Hardik Pandya Reaction: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হতাশাজনক হারের পর সমর্থকদের বার্তা দিলেন হার্দিক

Hardik Pandya: ভারতীয় দল সেমিফাইনালে পরাজিত হলেও, চাপের মুখে ম্যাচে ব্যাট হাতে ৩৩ বলে অনবদ্য ৬৩ রানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্য।

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ফের একবার সেমিফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া। ভারতীয় দল নিয়ে চারিদিকে সমালোচনার ঝড়। এরই মাঝে মুখে খুললেন দলের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। হতাশার হারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন হার্দিক।

হার্দিকের প্রতিক্রিয়া

এবারও আইসিসি ট্রফি জেতা হয়নি টিম ইন্ডিয়ার। তবে বিশ্বকাপে জয়ের জন্য সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দারুণভাবে উপভোগ করেছেন বলেই জানান হার্দিক। তিনি লেখেন, 'এই পরাজয়টা আমাদের সকলের পক্ষেই মেনে নেওয়াটা খুব কঠিন। আমি ভীষণ হতাশ। তবে সতীর্থদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার দারুণ এক বন্ধন গড়ে তুলেছি- প্রতিটি পদক্ষেেপে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের সাপোর্ট স্টাফদের মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

এরপরেই দলের সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন হার্দিক। 'আমাদের সমর্থকরা যারা সবসময় সব পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবার সাফল্য পাইনি বটে। তবে আমরা নিজেদের ভুলত্রুটিগুলি খতিয়ে দেখব এবং লড়াই চালিয়ে যাব।'

রোহিতের কান্না

ম্যাচ তখন সবে শেষ হয়েছে। অ্যাডিলেড ওভাল জুড়ে ইংরেজ ক্রিকেটারদের বিজয়োৎসব। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় আচমকা ধরা পড়ল তাঁর মুখ। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে বসে। ফ্লাডলাইটের আলো পড়ছে শরীরে। কিন্তু রোহিত শর্মার মুখ দেখা যাচ্ছে না। টুপির নীচে হাত দিয়ে মুখ ঢেকেছেন ভারত অধিনায়ক। কৃত্রিম আলোও তাঁর মনের আঁধার কাটাতে পারছে না।

রোহিত শর্মা (Rohit Sharma) কাঁদছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যদিও, সমালোচনা থেকে রেহাই পাননি রোহিত। বরং বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এত সাফল্য থাকা ক্যাপ্টেন কেন জাতীয় দলের অধিনায়ক হিসাবে কেন বারবার ব্যর্থ হচ্ছেন। নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার দাবিও উঠতে থাকে।

আরও পড়ুন: ভাই তোমরা কি একটাও উইকেট নেবে না? ভারতের ঘায়ে নুন ছেটালেন শোয়েব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget