এক্সপ্লোর

Hardik Pandya Update: লক্ষ্য সাদা বলে বিশ্বকাপের প্রস্তুতি, রঞ্জি খেলছেন না হার্দিক

Hardik Pandya: সেখানে অনুশীলন সেরে, ম্যাচ প্র্যাকটিস সেরে জাতীয় দলের ফেরার রাস্তা তৈরি করা। কিন্তু সূত্রের খবর যে, আসন্ন রঞ্জি থেকে সরে দাঁড়াচ্ছেন বঢোদরার তারকা অলরাউন্ডার।

বঢোদরা: কিছুদিন আগেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে জাতীয় দলে ফেরার আগে হার্দিক পাণ্ড্যর উচিত রঞ্জিতে খেলতে নামা। সেখানে অনুশীলন সেরে, ম্যাচ প্র্যাকটিস সেরে জাতীয় দলের ফেরার রাস্তা তৈরি করা। কিন্তু সূত্রের খবর যে, আসন্ন রঞ্জি থেকে সরে দাঁড়াচ্ছেন বঢোদরার তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে তিনি। এখন শুধু ব্যাট করেন। বল হাতে আর আগের মতো হার্দিককে দেখতে পাওয়া যায় না। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফি খেলে নিজেকে আরও ধারালো করে তুলুক হার্দিক, তেমনই চেয়েছিলেন সৌরভ। কিন্তু হার্দিক না কি সাদা বলের ফর্ম্যাটে মন দিচ্ছেন। সামনেই দুটো বিশ্বকাপ। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আগামী বছর ৫০ ওভারের ফর্ম্যাটে বিশ্বকাপ রয়েছে। যা পাখির চোখ করেছেন হার্দিক। সম্প্রতি বঢোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রঞ্জির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে কেদার দেভদরকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাঁর ডেপুটি করা হয়েছে বিষ্ণু সোলাঙ্কিকে। কিন্তু ২০ জনের তালিকায় নাম নেই হার্দিকের। 

ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ঠাঁই হয়নি। তবে আইপিএলে আমদাবাদ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক। কিন্তু জাতীয় দলের রাস্তা অত সহজ হবে না এই তরুণ অলরাউন্ডারের। অন্তত তেমনটাই জানান দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে অফফর্মের রাহানে-পূজারার জন্য যা বলেছিলেন, এদিন হার্দিকের জন্যও সেই একই কথা। রঞ্জিতে দেখতে চান হার্দিককে বোর্ড সভাপতি। জাতীয় দলে ফেরার আগে বঢোদরার অলরাউন্ডারকে রঞ্জি খেলার পরামর্শ দিলেন সৌরভ।

এক সাক্ষাৎকারে হার্দিকের কামব্যাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, "হার্দিক চোট পেয়ে ছিটকে গিয়েছিল। এই সময়ের মধ্যে ও নিজেকে প্রস্তুত করেছে। আমি চাই ও দ্রুত মাঠে ফিরে আসুক, আগের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। কিন্তু আমি অবশ্যই চাইব যে রঞ্জি ট্রফি দিয়েই তা শুরু হোক।'' সৌরভ আরও বলেন, ''আমি চাই ও বল করুক আগের মতোই। যেভাবে অনেক ওভার করতে পারত আগে। সেভাবেই অনুশীলন করুক। রঞ্জি ম্য়াচেও বল করুক, তাতে ওর শরীর আরও ফিট হবে ক্রমে। এছাড়া আইপিএলে এখন ও আমদাবাদ দলের অধিনায়কও। ফলে সেই প্ল্যাটফর্মেও ওর ফিটনেস পরখ করা হবে।''

সেরা শিরোনাম

WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
Naman Dhir: ৭ বছর সুযোগ না পেয়ে খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন! রেকর্ড গড়ে সেই নমন জেতালেন ভারতকে
৭ বছর সুযোগ না পেয়ে খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন! রেকর্ড গড়ে সেই নমন জেতালেন ভারতকে
IND vs NZ: অনবদ্য ইনিংসে ক্রাইস্টচার্চে ভারতকে জিতিয়েও স্যামসনের মুখে বারংবার 'টিম গেম'-র উল্লেখ
অনবদ্য ইনিংসে ক্রাইস্টচার্চে ভারতকে জিতিয়েও স্যামসনের মুখে বারংবার 'টিম গেম'-র উল্লেখ

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget