এক্সপ্লোর

‘এক কাপ কফির বিরাট মূল্য দিতে হয়েছে’, ‘কফি উইথ করণ’ নিয়ে মুখ খুললেন হার্দিক

এই কফি উইথ করণ-এ মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের কারণে বিপাকে পড়তে হয়েছিল হার্দিককে।

কলকাতা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। লকডাউন মিটলেও এরপর আর কোটপতি লিগের আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। অনেকেই ধরে নিয়েছেন এবছর আর আইপিএল হচ্ছে না। এই পরিস্থিতিতে কার্যত বাড়িতেই অবসর যাপনে ক্রিকেটাররা। ইনস্টাগ্রামে ভিডিও সেশন, ফেসবুক লাইভে নিজেদের রোজনামচা তুলে ধরছেন তারকারা। এমনই এক ইনস্টাগ্রাম লাইভে পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।

দুই পাণ্ড্য ভাই হার্দিক ও ক্রণালকে নিয়ে ইনস্টা লাইভে এসেছিলেন দীনেশ কার্তিক। সেখানেই ওঠে কফি উইথ করণের প্রসঙ্গ। অলরাউন্ডার হার্দিক সেই শো প্রসঙ্গে বলেন, “আমিও এক কাপ কফি খেয়েছিলাম। যার বিরাট মূল্য আমাকে চোকাতে হয়েছে।” আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত স্টারবাকস যত কফি বিক্রি করেছে, তার হিসেব করলে দেখা যাবে আমারটাই সবথেকে দামি ছিল।”

এই কফি উইথ করণ-এ মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের কারণে বিপাকে পড়তে হয়েছিল হার্দিককে। শুধু হার্দিকই নন, ওই শো-তে সামিল ছিলেন আরও এক ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলও। শাস্তিও হয়েছিল এই দুই তারকার।

‘এক কাপ কফির বিরাট মূল্য দিতে হয়েছে’, ‘কফি উইথ করণ’ নিয়ে মুখ খুললেন হার্দিক

এই লাইভে আইপিএল হওয়ার পক্ষে সওয়াল করতে শোনা যায় ক্রুণাল পাণ্ড্যকে।  যার প্রত্যুত্তরে দীনেশ কার্তিক আবার মশকরা করে বলেন, “কোটিপতি লিগ না হলে সবথেকে বেশি ক্ষতি হবে পাণ্ড্য পরিবারের।”

প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি সময়েই আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার কারণ কেন্দ্র সরকার লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার কথা ঘোষণা করে। যার ফলে ১৩তম আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সেরা শিরোনাম

England vs Mexico: আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
Kylian Mbappe: প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget