এক্সপ্লোর

হার্দিকের ব্যাটিং ঝড়ে জয়ী মুম্বই, প্লে-অফের আশা কার্যত শেষ বিরাটদের

হার্দিক পাণ্ড্য চাপ কাটিয়ে দলকে বার করে আনলেন। ১৬ বলে অপরাজিত ৩৭ রান করলেন। তাঁর ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা

মুম্বই: বিরাট কোহলিদের সামনে কার্যত মরণ-বাঁচন লড়াই ছিল। আইপিএলে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে সব ম্য়াচই জিততে হবে - এরকমই পরিস্থিতি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। যদিও ফের হোঁচট খেতে হল কোহলিদের। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হেরে গেল আরসিবি। কোহলিদের প্লে-অফের স্বপ্নও কার্যত ধূলিসাৎ হয়ে গেল। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল সাত উইকেটে ১৭১ রান। ইনিংস ওপেন করতে নেমে ৯ বলে মাত্র ৮ রান করে ফিরলেন কোহলি। লড়াই করলেন এ বি ডিভিলিয়ার্স। সোমবার তিনিই হয়ে উঠলেন আরসিবি-র সেরা যোদ্ধা। শুরুর দিকে সাবলীল ছিলেন না। সতর্ক হয়ে ক্রিজে সময় কাটাচ্ছিলেন। তবে সেট হয়ে যাওয়ার পর স্বমূর্তি ধরলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। ৫১ বলে ৭৫ রান করে তিনিই আরসিবি-র সর্বোচ্চ স্কোরার। ডিভিলিয়ার্সের ইনিংসে ছিল ৬টি চার ও চারটি ছক্কা। ডিভিলিয়ার্সকে যোগ্য সঙ্গত করলেন মঈন আলি। ৩২ বলে তিনি করলেন ৫০ রান। পার্থিব পটেল ইনিংস ওপেন করে ২০ বলে করেন ২৮। বাকিদের কেউই আর দুই অঙ্কে পৌঁছতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে সেরা লাসিথ মালিঙ্গা। চার ওভারে মাত্র ৩১ রান দিয়ে চার উইকেট তুলে নেন শ্রীলঙ্কার ফাস্টবোলার। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা ভালই হয়েছিল। মাত্র ৭ ওভারে ৭০ রান যোগ করেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। তবে এরপরই পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় মুম্বই। হার্দিক পাণ্ড্য যে চাপ কাটিয়ে দলকে বার করে আনলেন ঝোড়ো ব্যাটিংয়ে। ১৬ বলে অপরাজিত ৩৭ রান করলেন বঢোদরার অলরাউন্ডার। তাঁর ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা। এক ওভার বাকি থাকতেই ম্যাচ মুম্বইয়ের। ম্যাচের সেরা হয়েছেন মালিঙ্গা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই উঠে এলে তালিকায় তিন নম্বরে। কলকাতা নাইট রাইডার্স নেমে গেল চারে। দুইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget