এক্সপ্লোর

GG-W Vs MI-W: হরমনপ্রীতের ঐতিহাসিক ইনিংসে ভর করে গুজরাতকে ২০৮ রানের টার্গেট দিল মুম্বই

Harmanpreet Kaur: মাত্র ৩০ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর।

মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচেই ২০০ রানের গণ্ডি পার করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দুরন্ত ৬৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলল পল্টনরা।

খারাপ শুরু মুম্বইয়ের

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি। মুম্বই শুরুটা কিন্তু একেবারেই আহামরি করতে পারেনি। আট বলে ব্যক্তিগত মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়াকে সাজঘরে ফেরান তনুজা কনওয়ার। তবে তনুজা অল্প রানে সাজঘরে ফিরলেও, তাঁর ওপেনিং পার্টনার হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) কিন্তু ব্যাট হাতে আগুন ঝরাতে থাকেন। তাঁকে সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দুইজনে মিলে পাওয়ার প্লেতে গুজরাতের স্কোর ৪৪ রানে পৌঁছে দেন। 

হরমনপ্রীত ঝড়

তবে ন্যাট ও হেইলির ৫৪ রানের পার্টনারশিপ ভাঙেন জর্জিয়া ওয়ারহ্যাম। ২৩ রানে সাজঘরে ফেরেন ইংরেজ তারকা ন্যাট স্কিভার-ব্রান্ট। তাঁর পরের ওভারেই অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা হেইলিকে ৪৭ রানে ফেরান অ্যাশলে গার্ডনার। পরপর দুই উইকেট ফেলে ম্যাচে ফেরার আশায় ছিল গুজরাত। সেই আশায় জল ঢেলে দেন হরমনপ্রীত ও অ্যামেলিয়া কের। চতুর্থ উইকেটে দুই তারকা ৮৯ রান যোগ করেন। প্রথম ব্যাটার হিসাবে ডব্লিউপিএলে অর্ধশতরান হাঁকিয়ে ইতিহাস গড়েন হরমনপ্রীত কৌর।

৩০ বলে ৬৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে অর্ধশতরান করেই স্নেহ রানার বলে তিনি সাজঘরে ফেরেন। অবশ্য হরমনপ্রীত সাজঘরে ফিরলেও অ্যামেলিয়া নিজের ইনিংস চালিয়ে যান। তিনি ২৪ বলে ৪৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। পূজা বস্ত্রকরও শেষে নেমে ব্যাট চালিয়ে আট বলে ১৫ রান যোগ করেন। এর সুবাদেই ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় মুম্বই।

 

নিজের চার ওভারে ৪৩ রান খরচ করলেও, দুই উইকট নিয়ে স্নেহ রানাই এদিন গুজরাতের সফলতম বোলার। এছাড়া অ্যাশলে, জর্জিয়া ও তনুজা একটি করে উইকেট নেন। গুজরাত মুম্বইয়ের এই বড় রান তাড়া করে ডব্লিউপিএলের প্রথম ম্যাচ জিততে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: বন্ধু ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সচিনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget