এক্সপ্লোর

Harmanpreet Kaur : 'ওঁরা দু'জন আমাকে খুব সাপোর্ট করেছেন', দেশকে বিশ্বকাপ এনে দিয়ে ২ কিংবদন্তির নাম উল্লেখ হরমনপ্রীতের

Women's ODI World Cup 2025: দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক বৈঠকেও সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল অধিনায়কের গলায়।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর একসময়ের দুই 'সহযোদ্ধা' ও কিংবদন্তি ঝুলন গোস্বামী ও মিতালি রাজের সঙ্গে বিশ্বকাপ শেয়ার করে নেওয়ার আনন্দ চোখেমুখে ধরা পড়েছে হরমনপ্রীত কৌরের। তাঁদের হাতে ট্রফি তুলে দেওয়ার সেই অনুভূতির কথা জানিয়েছেন হরমনপ্রীত। এই মুহূর্তে ভারতের মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, সেখানে পৌঁছানোর পিছনে এই দুই কিংবদন্তি ক্রিকেটারের বিশাল অবদান। তাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সেই আনন্দ তাঁদের সঙ্গে ভাগ করে নিতে কোনও কুণ্ঠা করেননি হরমনপ্রীতরা। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক বৈঠকেও সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল অধিনায়কের গলায়।

হরমনপ্রীত বলেন, "ঝুলনদি ছিলেন আমার সবথেকে বড় সমর্থক। আমি যখন দলে যোগ দিই, উনি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। আমার শুরুর দিনগুলি যখন আমি অনভিজ্ঞ ছিলাম এবং ক্রিকেট সম্বন্ধে বেশি জানতাম না, সেই সময় ঝুলনদি আমাকে সমর্থন করে গেছেন। আমি ছেলেদের সঙ্গে খেলাতাম। স্কুলের অধ্যক্ষ আমাকে বেছে নিতেন। এক বছরের মধ্যে আমি দেশকে প্রতিনিধিত্ব করতে শুরু করি। গোড়ার দিনগুলিতে অঞ্জুম (চোপড়া) আমাকে অনেক সমর্থন করেছে। আমি সবসময় মনে রাখব, কী করে ও টিমের সঙ্গে আমাকে নিয়ে যেত। আমি ওর কাছ থেকে অনেক শিখেছি, সেই শিক্ষা দলে ছড়িয়ে দিয়েছি। এরা দুজনেই আমার বড় সমর্থক থেকেছেন। আমি খুব কৃতজ্ঞ যে, তাদের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করার সুযোগ পেয়েছি। খুব আবেগপ্রবণ মুহূর্ত ছিল। আমরা সবাই এটার জন্য অপেক্ষা করছিলাম। শেষমেশ, আমরা এই ট্রফিটা স্পর্শ করার সুযোগ পেলাম।" 

ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা যখন ক্যামবাক করছিল, সেইসময় দলকে "বিশ্বাস" রাখতে বলেন হরমনপ্রীত। সুযোগ আসতেই সেই সুযোগ ধরে নেওয়ার পরামর্শ দেন। হরমনপ্রীত বলেন, "আমি শুধু বলছিলাম, বিশ্বাস রাখো। এজন্য আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি। সুযোগ বাড়বে, তা ধরতে হবে। একদিনের ক্রিকেট লম্বা...অনেক ধাপ আছে যেগুলো বারবার পার করতে হয়। নিঃসন্দেহে, তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু আমরা বারবার এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি সব খেলোয়াড়কে একটাই বার্তা দিচ্ছিলাম -- বিশ্বাস রাখো, সুযোগ আসবেই। আমরা জানতাম আমাদের স্পিনাররা সবসময়ই আমাদের সবচেয়ে বড় শক্তি। দীপ্তি আর চার্নি আসার সঙ্গে সঙ্গেই আমরা উইকেট পেতে শুরু করতাম। বার্তা স্পষ্ট ছিল: শুধু ইতিবাচক থাকো। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget