এক্সপ্লোর

Harmanpreet Kaur: সেমিফাইনালে দেখা গেল 'নতুন' হরমনপ্রীতকে, আসল রহস্যটা কী?

CWG 2022: কালকেই গোল্ড মেডেল ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। তার আগে আজ রাতে সমস্ত নজরটা দ্বিতীয় সেমিফাইনালের দিকেই থাকবেন বলে জানান হরমনপ্রীত।

বার্মিংহাম: এজবাস্টনে আজ কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) প্রথম সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (Indian Womn's Cricket Team)। টানটান উত্তেজক এক ম্যাচে চার রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত, নিশ্চিত হয়ে গেল পদক।

হরমনের নতুন অবতার

ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে স্মৃতি মান্ধানা সুন্দর ৬১ রানের ইনিংস খেলেন। জেমাইমা রডরিগেজ করেন অপরাজিত ৪৪ রান। জবাবে ইংল্যান্ডে দীপ্তি শর্মা এবং স্নেহ রানার বোলিংয়ে ভর করে ইংল্যান্ডকে ১৬০ রানেই থামিয়ে দেয় ভারত। এই ম্যাচ চার রানে জেতায় কাল গোল্ড মেডেল ম্যাচে নামবে ভারত। এই ম্যাচেই এক নতুন অবতারে দেখা গেল ভারতীয় অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। 

সাধারণত ঠান্ডা মাথার হরমনপ্রীত শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে তেঁতে ছিলেন। দলের প্রতিটি উইকেট, প্রতিটি সেভে তাঁর আগ্রাসী ভঙ্গিমা ফুটে উঠছিল। কিন্তু হঠাৎ ঠান্ডা মাথার হরমনের হলটা কী? ম্যাচের শেষে এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়িকা জানান, 'আজকে আমায় তেঁতে মাঠে নামতেই হত। কারণ আমি যদি নিজের সেরাটা দিই, দলকে উদ্বুদ্ধ করি, তাহলেই তো দলের মনোবল বাড়বে। মনে হবে আমরা যে কোনও জায়গা থেকে ম্যাচ জিততে পারি।'

শেফালি-জেমাইকে নিয়ে চাপমুক্ত

এদিন স্মৃতি ভাল ব্যাট করলেও আরেক ওপেনার শেফালি ভার্মা ব্যর্থ হন। ১৭ বলে ১৫ রান করেন শেফালি। তবে শেফালিকে নিয়ে খুব একটা চিন্তিত নন হরমনপ্রীত। কিন্তু ভারতীয় দলের চিন্তা বাড়াচ্ছে ইনফর্ম জেমাইমার চোট। হাতে চোট লাগায় শেষ ওভারে আর ফিল্ডিং করতে নামেননি জেমাইমা। সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে মাত্র কয়েক ঘণ্টার পার্থক্য, তাই জেমাইমা কাছে চোটের সারানোর সময় প্রায় নেই বললেই চলে। তিনি কি মাঠে নামতে পারবেন?

লড়াকু জেমাইকে নিয়েও নিশ্চিন্ত হরমনপ্রীত। তিনি জানান, 'জেমাইমা একজন ফাইটার। এই জিনিসগুলি (চোট) তো হয়েই থাকে। ও ঠিক হয়ে যাবে। হাতে হালকা টান লেগেছে ওর, তবে ফাইনালের জন্য ওকে নিয়ে কোনও চাপ নেই।' সেমিফাইনালে নিজেদের কাজ শেষ। এবার তিনি ও ভারতীয় দল কালকের ম্যাচের পরিকল্পনা গঠনের জন্য দ্বিতীয় সেমিফাইনালে চোখ রাখবেন বলেই কোনওরকম রাখঢাক না করে জানিয়ে দেন হরমনপ্রীত। 

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ করে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget