এক্সপ্লোর

Women's World Cup Win: 'অধিনায়কত্ব ছেড়ে দিন হরমনপ্রীত'! বিশ্বকাপ জয়ের পর কেন একথা বললেন প্রাক্তন অধিনায়ক?

Harmanpreet Kaur: এই মুহূর্তে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ৩৬ বছর বয়সী হরমনপ্রীতের জন্য উপকারী হবে, দাবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়কের।

নয়া দিল্লি: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। ২০২৫-এ প্রথম মহিলা বিশ্বকাপ জয় ভারতের। নতু্ন বিশ্বচ্যাম্পিয়ন পেল মহিলাদের ক্রিকেট। এদিকে, যে হরমনপ্রীতের অধিনায়কত্বে এই জয়, এবার তাঁকেই ক্যাপ্টেনের পদ থেকে সরে যেতে বললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। 
 
সংবাদমাধ্যম পিটিআইকে শান্তা রঙ্গস্বামী বলেন, তিনি বিশ্বাস করেন যে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরের। তিনি বলেন, "দলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিবর্তন আনতে হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৯ সালে অনুষ্ঠিত হবে। তাই এই মুহূর্তে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ৩৬ বছর বয়সী হরমনপ্রীতের জন্য উপকারী হবে। হরমনপ্রীত একজন দুর্দান্ত ব্যাটার এবং একজন ফিল্ডার হিসেবে দলের জন্য অমূল্য। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ওর কাঁধ থেকে নামলে হরমনপ্রীত আরও ভালো খেলতে পারবে।”

রঙ্গস্বামী বলেন, "নতুন অধিনায়কের জন্য ২৯ বছর বয়সী তারকা ওপেনার স্মৃতি মান্ধানা পছন্দের। এটা আমার মতো অনেকেরই মত। ব্যাটসম্যান এবং ফিল্ডার হিসেবে হরমন অসাধারণ। কিন্তু কৌশলগতভাবে, সে মাঝে মাঝে ভুল করতে পারে। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ছাড়াই সে আরও বেশি অবদান রাখতে পারে। দেখুন, এই ধরণের সাফল্যের (বিশ্বকাপ জয়ের) পরে যখন বিষয়টি আসে, তখন এটি ভালোভাবে নেওয়া হবে না। কিন্তু ভারতীয় ক্রিকেটের স্বার্থে এবং হারমানের নিজের স্বার্থে, আমি মনে করি অধিনায়কত্বের বোঝা ছাড়াই সে ব্যাটসম্যান হিসেবে আরও অনেক বেশি অবদান রাখতে পারে।" 

স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতের উইমেন ইন ব্লু-রা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিকে ছুয়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।  রবিবার ৪৬-তম ওভারের তৃতীয় বলে কভারে খানিকটা দৌড়ে গিয়ে, দক্ষিণ আফ্রিকার নাদিন দি-ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌর মুষ্টিবদ্ধ করতেই নতুন ইতিহাস লেখা হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেটে! 

সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিখেছেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে। সে জন্যই ক্রিকেট সকলের খেলা।                                                                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget