এক্সপ্লোর

জুমলা! যুব ওলিম্পিকে সোনা জিতে ২ কোটি টাকা না পেয়ে ট্যুইটারে ক্ষোভ মনু ভাকেরের, ক্ষমা চাইতে হবে, পাল্টা হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর

চন্ডীগড়: বুয়েনস আয়ার্সের ২০১৮র যুব ওলিম্পিকে সোনা জিতলেও সেজন্য হরিয়ানা সরকারের ঘোষিত প্রতিশ্রুতি মতো ২ কোটি টাকা নগদ পুরস্কার না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন শ্যুটার মনু ভাকের। রাজ্য সরকারের তরফে ক্রীড়ামন্ত্রী অনিল ভিজের সেই প্রতিশ্রুতির ট্যুইটের স্ক্রিনশটটি গতকাল নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করেন তিনি। লেখেন, স্যার দয়া করে নিশ্চিত করে বলুন, এটা কি ঠিক না স্রেফ জু্মলা! হরিয়ানায় অবশ্যই কেউ যুব ওলিম্পিক গেমসের প্রাইজ নিয়ে ছেলেখেলা করছে!!! ১৬ বছরের ভাকেরের এই কটাক্ষে তীব্র প্রতিক্রিয়া দিয়ে ভিজ দাবি করেছেন, এনিয়ে জনসমক্ষে ক্ষোভ প্রকাশের আগে ওনার ক্রীড়া দপ্তরের সঙ্গে কথা বলা উচিত ছিল। যে ভাষায় উনি ট্যুইট করেছেন, তার উদ্দেশ্যই হল সরকারের বদনাম করা, তাতে খারাপ রুচিও ফুটে উঠেছে। সরকারি পলিসিই হল, এ বছরের পুরস্কারপ্রাপকের হাতে টাকা তুলে দেওয়া হয় পরের বছর। ভিজ আরও বলেছেন, ২০১৮-র আগস্টে সব ক্রীড়াবিদের বকেয়া পুরস্কারের অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। যাঁদেরটা বাকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে একটা প্ল্যান তৈরি হচ্ছে, তাঁরাও পুরস্কারের অর্থ পাবেন। হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর অভিমত, একটা রাজ্য সরকার দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে, তাকে বেইজ্জত করা সহ্য করা যায় না। খেলোয়াড়দের মধ্যে কিছুটা শৃঙ্খলা বোধ থাকা কাম্য। ভাকেরের এই বিতর্ক সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত। এখনও তাঁকে অনেক দূর যেতে হবে। শুধু নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত ওঁর। ভাকের গত অক্টোবরে যুব ওলিম্পকে সোনা জেতার পর ভিজ ট্যুইট করেছিলেন, অভিনন্দন। মনু ভাকেরকে ওঁর এই সাফল্যে নগদ ২ কোটি টাকা পুরস্কার দেবে হরিয়ানা সরকার। আগের সরকারগুলি দিত ১০ লক্ষ টাকা। গত ১০ অক্টোবর যুব ওলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে জাকার্তা এশিয়ান গেমসের ব্যর্থতা ঘোচান ভাকের। তারপর আরও একটি আন্তর্জাতিক ইভেন্টে সোনা পান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget