এক্সপ্লোর

ঘোষিত আফগানিস্তানের বিশ্বকাপের দল, ফেরানো হল হাসানকে, ১৫ জনের দলে আছেন অপসারিত অধিনায়ক আসগরও

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল বোলিং করার পাশাপাশি আইপিএলের মতো বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুরন্ত ছন্দে থাকা রশিদ খান দলের অন্যতম সদস্য। রয়েছেন মহম্মদ শেহজাদ ও মুজিব উর রহমান

কাবুল: আসন্ন বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষিত হল। তিন বছর পর দলে ফেরানো হয়েছে পেসার হামিদ হাসানকে। সেই সঙ্গে দলে আছেন সদ্য অপসারিত অধিনায়ক আসগর আফগানও। দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন গুলবদিন নইব। হাসানকে দলে রাখা হলেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকছে। উরুর চোটে বেশ কিছুদিন ধরে ভুগছেন আফগান পেসার। ৩১ বছর বয়সী পেসার ৩২টি ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ৫৬ উইকেট। তাঁর অভিজ্ঞতার জন্যই বিশ্বকাপের দলে রাখার ঝুঁকি নেওয়া হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। প্রধান নির্বাচক দওলত খান আহমেদজাই বলেছেন, 'সিনিয়র ফাস্টবোলার হামিদ হাসানের দলে ফেরাটা আমাদের কাছে সুখবর। তবে প্রস্তুতি ম্যাচে ওর ফর্ম আর ফিটনেস খতিয়ে দেখা হবে।' কোনও কারণে হাসান বিশ্বকাপে খেলতে না পারলে, বিকল্প হিসাবে তালিকায় রাখা হয়েছে ইক্রাম অলিখিল, করিম জনত আর সায়েদ সিরজাদকে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল বোলিং করার পাশাপাশি আইপিএলের মতো বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুরন্ত ছন্দে থাকা রশিদ খান দলের অন্যতম সদস্য। রয়েছেন মহম্মদ শেহজাদ ও মুজিব উর রহমান। আহমেদজাই বলেছেন, 'ইংল্যান্ডে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। বিশ্বকাপের জন্য ছয় মাস ধরে প্রস্তুতি চলছে। জানি টুর্নামেন্টে অনেক শক্তিশালী দল রয়েছে। তবে আমাদের ছেলেরা মাঠে সেরাটা দেবে।' পুরো দল: গুলবদিন নইব (অধিনায়ক), মহম্মদ শেহজাদ, নুর আলি জাদ্রান, হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমাতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদ্রান, সামিউল্লাহ শিনওয়ারি, মহম্মদ নবি, রশিদ খান, দওলত জাদ্রান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget