এক্সপ্লোর

ভারতীয় দলে কোন পেসারের সঙ্গে সবচেয়ে বেশি মজা করা হয়, জানালেন কোহলি

ভারতের দলের পেস অ্যাটাক বর্তমানে সমগ্র বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছে। সদ্যসমাপ্ত সিরিজে ভারতের পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। জসপ্রিত বুমরাহ নেই। এরপরও ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদবকে নিয়ে গঠিত পেস ব্যাটারির যে ঝাঁঝ দেখা গিয়েছে, তাতে ভারতের জয়ের পথ একেবারেই প্রশস্ত হয়ে যায়।

নয়াদিল্লি: ভারতের দলের পেস অ্যাটাক বর্তমানে সমগ্র বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছে। সদ্যসমাপ্ত সিরিজে ভারতের পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। জসপ্রিত বুমরাহ নেই। এরপরও ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদবকে নিয়ে গঠিত পেস ব্যাটারির যে ঝাঁঝ দেখা গিয়েছে, তাতে ভারতের জয়ের পথ একেবারেই প্রশস্ত হয়ে যায়। ভারতের পেস আক্রমণকেই এখন বিশ্বের সেরা বলে মনে করছেন অনেকেই। দলের ফাস্ট বোলারদের নিয়ে খুবই উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বারেবারেই বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার বোলারদের পারস্পরিক সম্পর্ক নিয়ে মজাদার ঘটনার কথা বললেন কোহলি। তিনি বলেছেন, ওরা নিজেদের মধ্যে কাণ্ডকারখানা দেখলে যে কোনও মজাদার সিনেমার মতোই মনে হবে। ওদের দেখা হাসি পাবেই এবং জানতে ইচ্ছে করবে, হচ্ছেটা কী। কোহলি বলেছেন, দলে সবচেয়ে সিনিয়র পেসার ইশান্ত শর্মা। কিন্তু ওর পিছনেই লেগেই সবচেয়ে বেশি মজা পাওয়া যায় এবং ওর সঙ্গেই সবচেয়ে বেশি মজা করা হয়। জসপ্রিত বুমরাহ সবচেয়ে অন্তর্মুখী। কিন্তু কখন কী বলতে হবে, সেটা সবচেয়ে ভালো ও-ই জানে। একেবারে সঠিক সময়ে এমন মন্তব্য করে যা শুনলে হাসি পাবেই। ভুবনেশ্বর উত্তরপ্রদেশের। ও মজা করতে খুব পছন্দ করে। আর শামি ও উমেশও পিছিয়ে থাকে না। উমেশও ইশান্তের সঙ্গে ব্যাপক মজা করে। অধিনায়ক আরও বলেছেন, ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান এখনকার বোলারদের সঙ্গে বল করতে পারলে বেশ উপভোগ করতেন। কেননা, পুরানো দলে ইশান্ত ছিলেন তরুণ বোলার। ততটা অভিজ্ঞতা ছিল না। এখনকার ইশান্ত খুবই বিপজ্জনক বোলার। যেমন আগে টিম ইন্ডিয়া জাহিরের ওপর নির্ভর করত, এখন ইশান্ত সেই জায়গাটা নিয়েছেন। কোহলি বলেছেন, দলের বোলারদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। কিন্তু তাঁরা একে অপরকে সাহায্য করেন। একে অপরের প্রতি ভরসাও করেন। অধিনায়ক বলেছেন, আইসিসি ক্রমতালিকায় জসসি, না শামি কোন জায়গায় রয়েছে, তা নিয়ে ওরা কোনও পরোয়াই করে না। ওরা সবসময়ই হাসিখুশি থাকে।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget