এক্সপ্লোর

Australia Cricket: সু্যোগ পেলে টেস্টে বিশ্বের ১ নম্বর ওপেনার হতে পারে স্মিথ: ক্লার্ক

Clarke On Smith: আর ওয়ার্নার সরে দাঁড়ানোর পর থেকেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্টে নতুন ওপেনার কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ওয়ার্নার নিজে মার্কাস হ্যারিসের কথা বলেছিলেন।

সিডনি: পাকিস্তানের (AUS vs PAK)বিরুদ্ধে সিডনি টেস্টই ছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) শেষ টেস্ট।  সাদা পোশাকে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাঁহাতি অজি ওপেনার।  আর ওয়ার্নার (David Warner) সরে দাঁড়ানোর পর থেকেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) টেস্টে নতুন ওপেনার কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ওয়ার্নার নিজে মার্কাস হ্যারিসের কথা বলেছিলেন। তবে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন স্টিভ স্মিথ (Steve Smith) হতে পারেন ওয়ার্নারের বদলি অজি শিবিরে যোগ্য ওপেনার। 

এক সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক জানান, "আমি মনে করি স্টিভ স্মিথ যদি নিজে ওপেনিং করতে চায়,  আর ওকে যদি সুযোগ দেওয়া হয়  তবে বিশ্বের অন্যতম সেরা ওপেনার হয়ে উঠবে ও। টেস্টে তিন নম্বরে ব্যাটিং করেছে স্মিথ।  যে তিন নম্বরে ব্যাটিং করতে পারে সে ব্যাটিং অর্ডারের যে কোন পজিশনেই ব্যাটিং করতে পারবে।  ওর হাতে শট রয়েছে। ওর কাছে স্কিল রয়েছে।" 

এখানেই না থেমে ক্লার্ক আরও জানান, "স্মিথকে সু্যোগ দেওয়া হলে আগামী ১২ মাসের মধ্যে ও সেরা ওপেনার হয়ে উঠবে। আমি অবাক হব না যদি দেখি যে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও স্মিথ ভেঙে দেয়। কারণ ওর মধ্যে সেই দক্ষতা রয়েছে। তাছাড়া ওপেনিংয়ে নামলে দিনের পুরো সময় ধরে ক্রিজে থাকার সু্যোগ থাকছে ওর কাছে।" 

দীর্ঘ ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন যে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের বিকল্প পাওয়া সত্যিই খুব কঠিন। ওয়ার্নার তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ওপেনার। কামিন্স বলেন, ''ওয়ার্নারের বিকল্প খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। গত ১২ বছর ধরে দেশের জার্সিতে প্রায় সব ম্যাচেই খেলেছে ও। ওর ব্যক্তিত্ব, ও যেভাবে খেলেছে এতগুলো বছর ধরে, তা সত্যিই অসাধারণ। এই সিরিজ জয়ের জন্য় আমরা আগামী কয়েকদিন উপভোগ করব। ওয়ার্নারকে আমরা আরও কিছুদিন একসঙ্গে পাচ্ছি। এরপর পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারব। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলতে নামবে আমরা।'' উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে অভিষেক হয়েছিল ডেভিড ওয়ার্নারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget