এক্সপ্লোর

২০১১ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ধোনির সেই ব্যাটের দাম কত জানেন?

নয়াদিল্লি: ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এঁকে দিয়েছিল খুশির রামধনু। দলের অগনিত সমর্থকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের রংমশাল জ্বালিয়ে শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেখরের বল ধোনি আছড়ে ফেলেছিলেন বাউন্ডারির বাইরে। ২৮ বছর পর একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। সেদিনের সেই রূপকথা এখনও অমলিন ভারতীয় সমর্থকদের মনে। ধোনির সেই ব্যাটই এখনও বিশ্বের সবচেয়ে দামি ব্যাট। ওই বিশ্বকাপের পর ধোনির সেই বিশ্বকাপ ফাইনাল জেতানো ব্যাট লন্ডনে সমাজসেবামূলক অনুষ্ঠানে বিক্রি হয়েছিল ১,০০,০০০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় বর্তমানে ৯১.৫০ লক্ষ টাকা। ২০১১-তে ওই ব্যাট কিনেছিল আরকে গ্লোবাল শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ইন্ডিয়া)। উল্লেখ্য, বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি-র তিনটি ট্রফি- বিশ্বকাপ, টি ২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে ধোনির দখলে। ক্রিকেট কেরিয়ারে বিভিন্ন সম্মান পেয়েছেন তিনি। ২০০৮ এবং ২০০৯-এ আইসিসি-র বর্ষসেরা পুরস্কার, ২০০৭-এ রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার, ২০০৯-এ পদ্মশ্রী-র মতো সম্মান পেয়েছেন তিনি। গতকাল ধোনির মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। টেরিটোরিয়াল আর্মির উর্দিতে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ গ্রহণ করলেন তিনি।

সেরা শিরোনাম

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget