এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে নেই ধোনি, কারণ জানালেন নির্বাচক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর এই দলেও নেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই ঘটনায় ধোনির অবসর ঘিরে জল্পনা ফের জোরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ফিরে এসেছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। কিন্তু স্কোয়াডে নেই ধোনির নাম।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর এই দলেও নেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই ঘটনায় ধোনির অবসর ঘিরে জল্পনা ফের জোরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ফিরে এসেছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। কিন্তু স্কোয়াডে নেই ধোনির নাম। বোর্ডের এই ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন দেখা দেয়, ধোনিকে কি উপেক্ষা করা হল? এভাবে ভারতের সবচেয়ে সফল অধিনায়কের সামনে তাঁর কেরিয়ারের ভবিষ্যত সম্পর্কে বার্তা দেওয়া হল? তবে এ ব্যাপারে সমস্ত জল্পনার অবসান ঘটালেন নির্বাচক কমিটির এক সদস্য।। তিনি জানালেন, ২০২০ টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গঠনের জন্য পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে সময় দিয়েছেন ধোনি। ভবিষ্যতের দল নিশ্চিতভাবে তৈরি পরই  কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ধোনি। সংবাদসংস্থাকে এক নির্বাচক বলেছেন, তাঁকে উপেক্ষার কোনও প্রশ্নই নেই। বরং তিনিই আমাদের সামনে এগিয়ে যাওয়ার ও আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভবিষ্যত পরিকল্পনার জন্য সময় দিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থ চোট পেলে তাঁর প্রকৃত কোনও বিকল্প নেই, এই বিষয়টি বিবেচনা করে ধোনি খেলা চালিয়ে যেতে রাজি হয়েছেন। ২০১৯০-এর বিশ্বকাপের পর ধোনির সঙ্গে তাঁর ভবিষ্যত নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে ওই নির্বাচক বলেছেন, এ বিষয়ে এখনও কোনও কথা হয়নি। আমাদের এখনও আলোচনায় বসে ভবিষ্যত সম্পর্কে কথা হয়নি। এজন্য আমাদের ভবিষ্যত পরিকল্পনা তৈরি ও সম্ভাব্য সমস্ত বিকল্প যাচাইয়ের জন্য তিনি আমাদের সময় দিয়েছেন। পন্থ যদি চোট বা অন্য কোনও কারণে টি ২০ বিশ্বকাপ খেলতে না পারেন, সেক্ষেত্রে পরিস্থিতিটা ধোনিকে ছাড়া ততটা সহজ হবে না। এক্ষেত্রেও প্রশ্ন থাকছে, ধোনি কি ততদিনেও ব্যাটসম্যান হিসেবে ধোনিকে আড়াল করার প্রয়োজন থাকবে কিনা? কারণ, ব্যাট হাতে ধোনি আর আগের মতো নন। ওই নির্বাচক কিন্তু এই মতের সঙ্গে একেবারেই সহমত নন। তিনি  বলেছেন, টিম ম্যানেজমেন্ট কিন্তু স্পষ্টই জানে, তিনি কী ধরনের ভূমিকা পালন করতে পারেন। এমনকি এখনও ফিনিসার হিসেবে তাঁর কোনও বিকল্প নেই।  আন্তর্জাতিক মঞ্চে কেউ একটা ম্যাচ খেললেও বুঝতে পারবেন, তাঁর প্রয়োজনীয়তা কতটা বেশি।

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget