এক্সপ্লোর

Hockey India: জুনিয়র হকি বিশ্বকাপে কানাডাকে ১০-১ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছল ভারত

Hockey Men’s Junior World Cup: ম্যাচের প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কােয়ার্টারে কানাডার হয়ে জাজ নিকোলসন একটি গোল শোধ করেছিলেন। তবে অমনদীপ লাকরার গোলে ফের এগিয়ে যায় ভারত।

কুয়ালালামপুর: হকিতে সাফল্য জুনিয়র ভারতীয় দলের। মালয়েশিয়ায় আয়োজিত হকি মেন্স জুনিয়র বিশ্বকাপে (Mens Jounior World Cup Hockey) কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। পুল সি-তে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করল জুনিয়র ভারতীয় হকি দল। দেশের হয়ে এদিন গোল করেন অর্জুন লালাগে। তিনি ৮ মিনিট ও ৪৩ মিনিটের মাথায় দুটো গোল করেন। রোহিত ১২ ও ৫৫ মিনিটের মাথায় দুটো গোল করেন। অমনদীপ লাকরা ২৩ ও ৫১ মিনিটের মাথায় দুটো গোল করেন। ৪২ মিনিটের মাথায় গোল করেন বিষ্ণুকান্ত ও রাজিন্দার। সৌরভ আনন্দ ৫১ মিনিটের মাথায় গোল করেন। উত্তম সিংহ ৫৮ মিনিটের মাথায় গোল করেন।

ম্যাচের প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কােয়ার্টারে কানাডার হয়ে জাজ নিকোলসন একটি গোল শোধ করেছিলেন। তবে অমনদীপ লাকরার গোলে ফের এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কােয়ার্টার শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারে ভারত অনেকটাই ব্যবধান বাড়িয়ে নেয়। ৬-১ ব্যবধানে এগিয়ে যায় তৃতীয় কোয়ার্টার শেষে ভারত। শেষ কোয়ার্টারে আরও ৪টি গোল করে তারা।

এবার ছেলেদের যুব হকি বিশ্বকাপের ১৩তম আসরে ১৬টি অংশগ্রহণকারী দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

চলতি বছরের শুরুতে ওমানে জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২১ সালের সর্বশেষ আসরে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে চতুর্থ স্থান নিশ্চিত করেছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুল সি-তে কোরিয়া, স্পেন ও কানাডার বিরুদ্ধে এফআইএইচ হকি পুরুষদের যুব বিশ্বকাপে দু'বারের চ্যাম্পিয়ন ভারতের ম্যাচ ছিল। 

এর আগের ম্যাচে স্পেনের বিরুদ্ধে স্পেনের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে (India vs Spain)। চার গোল খেয়েছিল ভারতের যুব দল। লিগ তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছিল ভারত। তার আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে চার গোল দিয়েছিল ভারত। কিন্তু গত বৃহস্পতিবার নিজেরাই চার গোল হজম করতে হয়। স্পেনের বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়েছিল ১-৪ গোলে। যদিও শেষ পর্যন্ত কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করল ভারতীয় দল

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget