এক্সপ্লোর

ভারতের ব্যাটসম্যানরা কীভাবে অ্যান্ডারসনকে সামাল দেবে সেটাই আসল, বলছেন ম্যাকগ্রা

চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের সিম ও স্যুইং ভালভাবে সামাল দিতে হবে বিরাট কোহলিদের। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘অ্যান্ডারসন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে ওর স্যুইং ও বোলিং সামাল দেয় সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। ওরা যদি অ্যান্ডারসনের বিরুদ্ধে দাপট দেখাতে পারে, তাহলে বড় পার্থক্য হয়ে যাবে। আমার মনে হয় সেটাই আসল।’ এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর ম্যাকগ্রা সাম্প্রতিক সময়ে ভারতের বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে তাঁর মতে, ব্যাটিংই এখনও ভারতের শক্তি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই সিরিজ আকর্ষণীয় হতে চলেছে। ইংল্যান্ড সফরের শুরুটা ভারত ভাল করেছে। একদিনের ও টি-২০ সিরিজে ভারতীয় দল ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ব্যাটিং লাইনআপ বরাবরই ভারতের শক্তি। (জসপ্রীত) বুমরাহ ও ভুবির (ভুবনেশ্বর কুমার) চোটের কথা শুনেছি। কারা ওদের জায়গা নেবে সেটা দেখতে হবে। সম্প্রতি ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। চোট-আঘাত আসতেই পারে। তাতে কাজটা কিছুটা কঠিন হয়ে যায়।’ ভারতীয় স্পিনারদের বিষয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘ভারতের স্পিনাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছে। শেন ওয়ার্ন ইংল্যান্ডে বল করতে ভালবাসতেন। তিনি সবসময় বলতেন, যে উইকেটে বল সিম করে, সেখানে ঘুরবেও। ইংল্যান্ডের পরিবেশে বল সিম করে। সেখানে ওয়ার্ন সফল ছিলেন। ভারতকে সিরিজ জিততে হলে স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।’

সেরা শিরোনাম

Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Prince Yadav: ১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget