এক্সপ্লোর

Juhi Chawla-Kohli Troll: সোশ্যাল মিডিয়ায় গোটা সপ্তাহভর সমালোচিত বিরাট-জুহি, কিন্তু কেন?

Juhi Chawla-Kohli Troll: গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি ও জুহি চাওলা। তবে আলোচনার থেকে বলা ভাল সমালোচনা। ২ জনকেই অনলাইনে ক্রমাগত সমালোচনা করা হয়েছে প্রতিনিয়ত। 

মুম্বই: বিরাট কোহলি আবার শীর্ষে। না, এবার একটা অদ্ভুত কারণে। তালিকায় শুধু বিরাটই নন। রয়েছেন জুহি চাওলাও। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি ও জুহি চাওলা। তবে আলোচনার থেকে বলা ভাল সমালোচনা। ২ জনকেই অনলাইনে ক্রমাগত সমালোচনা করা হয়েছে প্রতিনিয়ত। 

পাক ম্যাচে হারের পর মহম্মদ শামিকে আক্রমণ করা হয়েছিল। মুসলিম হওয়াতেই পাকিস্তানের বিরুদ্ধে খারাপ খেলেছেন শামি, ধেয়ে এসেছিল এরকম মন্তব্যও। মাঠ ছেড়ে বেরনোর সময় গ্যালারি থেকেও শামিকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেই ইস্যুতেই মুখ খুলেছিলেন বিরাট। তিনি বলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।' এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোল করেছেন বিরাটকে। খুব বুদ্ধি করে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিরাট, এমনই মনে করছেন তাঁরা। শুধু তাইই নয়, অতীতে বিভিন্ন ইস্যুতে বিরাটের নীরবতা প্রসঙ্গ তুলে এনেছেন অনেকেই। বিরাট তাঁর খারাপ পারফরম্যান্স ঢাকার জন্যই অযথা বিতর্ক তৈরি করছেন বলে মনে করছেন অনেকে। আবার কেউ বলছেন যে হিন্দুবিরোধী মনোভাব দেখিয়েছেন বিরাট। 

 

 

অন্যদিকে জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্বের সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরে তাঁরা বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও তাঁদের মধ্যে পারিবারিক বন্ধুত্বও রয়েছে। ফলে আরিয়ান খানের জামিনদার হিসেবে জুহি চাওলার সই করা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এখানেই একজন মাদক সেবন করা মানুষের সমর্থনে দাঁড়ানোর জন্য় জুহির সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যে, এর ফলে পরোক্ষভাবে মাদক সেবন বা এমন ধরণের ঘটনাকে কোথায় গিয়ে সমর্থন করছেন বলিউড অভিনেত্রী। আবার কেউ মনে করছেন যে লাইমলাইটে থাকার জন্যই এই ঘটনায় এগিয়ে এসেছেন জুহি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget