এক্সপ্লোর

সেঞ্চুরি হাতছাড়া হওয়ার যন্ত্রণায় কোহলির সান্ত্বনা, আপ্লুত মার্করাম

সেঞ্চুরিয়ন: মাঠে আক্রমণাত্মক মনোভাবের জন্যই পরিচিত। তাঁর শরীরী ভাষায় ফুটে ওঠে সেই আগ্রাসন। কেপটাউনে প্রথম টেস্টেই সেই আগ্রাসনের কিছুটা ঝলক দেখা গিয়েছিল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আউট হওয়ার পর অভিনব ভঙ্গিতে উল্লাস প্রকাশ করেছিলেন কোহলি। আসলে কোহলি ফিল্ডিংয়ের সময় জোরে জোরে কথা বলে সহ খেলোয়াড়দের উত্সাহর বাড়ানোর চেষ্টা করেন। শরীরী ভাষায় এই আগ্রাসন ফুটিয়ে তোলা দলকে তাতিয়ে দেওয়ার লক্ষ্যেই। জোহানেসবার্গের সেঞ্চুরিয়নেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম দিনের খেলার শেষে অশ্বিনকে সামলাতে যখন হিমশিম খাচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যান কেশব মহারাজ, তখন স্লিপে দাঁড়িয়ে কোহলিকে বলতে শোনা গিয়েছে, পরের ক্যাচটা আমার হাতে আসবে। কিন্তু এই কোহলির 'অন্যদিক'টি ক্যামেরা ধরতে পারেনি। কোহলির চরিত্রের সেই উজ্জ্বল দিকের পরিচয় পেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। মার্করাম এগলারের সঙ্গে দলের ইনিংসে শক্ত ভিত গড়ে দেন। শেষপর্যন্ত ৯৪ রান করে অশ্বিনের বলে আউট হয়ে যান তিনি। টেস্ট ক্রিকেটে তৃতীয় শতরানের অল্প দূরে থামতে হওয়ায় খুব হতাশ লাগছিল মার্করামকে। তখন তাঁর দিকে এগিয়ে আসেন কোহলি। প্রতিদ্বন্দ্বী দলের ২৩ বছরের ওপেনারকে বলেন, খুব ভালো খেলেছ। দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছে। মার্করাম নিজেই এ কথা জানিয়েছেন। কোহলির কাছ থেকে এ কথা শুনে আপ্লুত মার্করাম। তিনি বলেছেন, কোহলির এই কথা শুনে খুব ভালো লেগেছে। ও একজন দুরন্ত প্রতিযোগী। মার্করাম বলেছেন, কোহলি ভালো খেলার প্রশংসা করতে জানেন। মাঠের বাইরে যাঁরা থাকেন, তাঁরা হয়ত তা দেখতে পান না। এভাবে প্রশংসা করাটা দারুণ মনোভাবের পরিচয় এবং এটা অনেক বেশি দামী। আসলে কোহলির মনোভাব আক্রমণাত্মক। বিপক্ষকে ধরাশায়ী করার কোনও সুযোগই তিনি ছাড়তে চান না। অন্যদিকে, কোনও ভালো পারফরম্যান্স দেখলে তার প্রশংসা করতে কুন্ঠিত নন কোহলি। কোহলি মার্করামের প্রতি যে সৌজন্য দেখালেন তা কিন্তু নতুন নয়। এর আগে ২০১৬-তে ইংল্যান্ডের ১৯ বছরের ওপেনার চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে প্রায় এক ঘন্টা কাটিয়েছিলেন কোহলি।

সেরা শিরোনাম

India vs Sri Lanka 2nd Test Live : ব্যক্তিগত ৬ রানে ফার্নান্ডোর বলে ক্যাচ আউট সারাংশ, ক্রিজে এলেন পন্থ
ব্যক্তিগত ৬ রানে ফার্নান্ডোর বলে ক্যাচ আউট সারাংশ, ক্রিজে এলেন পন্থ
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget