এক্সপ্লোর

IND vs ENG: ''আমি মেনে নিতে বাধ্য, ঘরের মাঠে এই টিম ইন্ডিয়া ভয়ঙ্কর'', সিরিজ হারের পর অকপট স্টোকস

IND vs ENG, Ben Stokes: প্রথম টেস্টে দিকে পাঁচ ম্য়াচের সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপর টানা চারটি টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।

ধর্মশালা: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে হারের পরও পরের চার টেস্টে টানা জয়। একপেশে হারতে হয়েছে স্টোকস (Ben Stokes) বাহিনীকে। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণের কোনও জবাবই ছিল না ম্য়াকালামের ছেলেদের কাছে। সিরিজ হারের পর নিজেদের ব্যর্থতার কথা অকপট স্বীকার করে নিলেন বেন স্টোকস। ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারানো বিশাল কঠিন কাজ, তা মেনে নিলেন তিনি।

ধর্মশালা টেস্টের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে স্টোকস বলেন, ''আমি সবসময় মনে করি এই ভারতীয় দলকে হারানো সত্যিই ভীষণ কঠিন। বিশেষ করে ঘরের মাঠে ওরা ভয়ঙ্কর শক্তিশালী। অনেকেই বলেছে যে অনেক তারকা সিনিয়র ক্রিকেটার খেলছেন না এই সিরিজে। কিন্তু এরপরও যে খেলাটি ভারতীয় দল খেলল, তা থেকে একটা বিষয় পরিষ্কার হল যে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল।''

ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ''প্রথম টেস্ট ম্যাচের পর আমরা সিরিজে এগিয়ে ছিলাম। কিন্তু তা ধরে রাখতে পারিনি। চলতি সিরিজে এমন অনেক মুহূর্তে তৈরি হয়েছিল যেখানে আমরা ভারতকে চাপে ফেলতে পারতাম। কিন্তু তা পারিনি আমরা। ভুলগুলো শুধরে আমাদের এগিয়ে যেতে হবে।''

স্টোকস আরও বলেন, ''আমি বিশাল হতাশ। শুধু আমি নই, গোটা দলটাই হতাশ। কারণ এই সফরের জন্য অনেক পরিশ্রম করেছিলাম আমরা। আমরা এখানে এসেছিলাম অনেক আশা নিয়ে। শুরুটা যেমন হয়েছিল, চেয়েছিলাম সেই ধারাবাহিকতা ধরে রাখতে। কিন্তু ৪-১ এ ভারতের বিরুদ্ধে সিরিজে হারের পর এটুকু বলতে পারি ভারতীয় দলের কাছে আমরা কোনও বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারিনি। ওরা যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে।''

রাঁচি টেস্ট জিতেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ধর্মশালা টেস্ট ছিল অনেকটাই রোহিতদের কাছে নিয়মরক্ষার। তবে এই ম্য়াচেও জয় রোহিতদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রাখতে সাহায্য করল। এছাড়া রেটিংও আরও কিছুটা বাড়ল তাদের। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭৩ রান বোর্ডে তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন: টেস্ট খেললেই পকেটে ঢুকবে বাড়তি টাকা, সিরিজ জিততেই বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget