এক্সপ্লোর

নির্বাচকদের অনুমতিতে নয়, স্বেচ্ছায় অবসর নিয়েছি, প্রসাদের মন্তব্যের জবাব নেহরার

নয়াদিল্লি: অবসর নিয়ে মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদের মন্তব্যের পাল্টা জবাব আশিষ নেহরার। গতকালই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নেহরা। তাঁর সাফ জবাব, নির্বাচকদের অনুমতি ছাড়াই তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন এবং একইভাবে খেলাও ছাড়লেন। গতকাল ফিরোজ শাহ কোটলায় ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৮ বছরের কেরিয়ারের ইতি টেনেছেন নেহরা। চোট-আঘাত সমস্যা কেরিয়ারে ভুগিয়েছে তাঁকে। কিন্তু হাল না ছাড়ার মানসিকতায় বারবার ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর নেহরার নাম আর দলের জন্য বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছিলেন প্রসাদ। এর জবাবে নেহরা বলেছেন, মুখ্য নির্বাচকের ওই মন্তব্য তিনি শুনেছেন। তিনি বলেছেন, ‘আমি জানি না। নির্বাচক কমিটি আমার সঙ্গে এ ব্যাপারে কোনও কথা বলেন। আমি শুধু বলতে পারি যে, আমার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছিল।রাঁচিতে পৌঁছনোর পর আমার পরিকল্পনা সম্পর্কে আমি অধিনায়ক বিরাট কোহলিকে জানাই। কোহলির প্রথম প্রতিক্রিয়া ছিল, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ? তুমি এখনও আইপিএলে খেলতে পার। তুমি কোচ-কাম-প্লেয়ার হিসেবে খেলতে পার। এর উত্তরে আমি বলি যে, আমি পুরোপুরি অবসর নিতে চাই’। ৩৮ বছরের পেসার স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি তাঁর জন্য কোনও বিদায়ী ম্যাচের কথা কাউকে বলেননি। ঘরের মাঠে এভাবে অবসরের সুযোগ মিলে যাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। নেহরার কথায়, ‘আমি বারেবারেই বলছি যে, সৌভাগ্যবশত এই ম্যাচটা দিল্লিতে হল। তিনি বলেছেন, আমার মনে হয় কোহলি ও কোচ রবি শাস্ত্রী টিম ম্যানেজমেন্টের অংশ। আমি তাঁদের সঙ্গেই কথা বলেছিলাম। এ ব্যাপারে কোনও নির্বাচকের সঙ্গে আমার কথা হয়নি’। নেহরা বলেছেন, ‘যখন খেলা শুরু করেছিলাম তখন নির্বাচকদের অনুমতি নেইনি। এখন যখন খেলা ছাড়ছি, তখনও তাঁদের অনুমতি ছাড়াই ছাড়ছি’। প্রসাদ সম্প্রতি বলেছিলেন যে, ফিরোজ শাহ কোটলার টি ২০ তে নেহরা দলে থাকবেন কিনা, তার কোনও নিশ্চয়তা নেই। তিনি আরও বলেছিলেন যে, নেহরা ও টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে ভাবা হচ্ছে।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget