এক্সপ্লোর

ফর্ম নিয়ে বেশি চিন্তিত নই, বলছেন পূজারা

কিংস্টন: দীর্ঘদিন ব্যাট হাতে সাফল্য নেই। শেষ অর্ধশতরান করার পর ৬টি ইনিংসে রান করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও নিজের ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নন ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। তাঁর বক্তব্য, যতক্ষণ দলের সাফল্যে অবদান রাখতে পারছেন, ততক্ষণ তিনি খুশি।   অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান পূজারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, তিনি পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়েই খেলতে চান। সেক্ষেত্রে পূজারার ফর্ম নিয়ে দলের উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। তবে সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান মোটেই উদ্বিগ্ন নন।   নিজের ফর্ম নিয়ে পূজারা বলেছেন, ‘সার্বিকভাবে আমি ভালই ব্যাটিং করছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাটসম্যানদের পক্ষে কঠিন উইকেটে আমি রান করেছি। তাই আমি শতরান বা দ্বিশতরান করছি কি না, সেটা দেখার বদলে দলের সাফল্যে আমার অবদানের বিচার করতে হবে।’   অ্যান্টিগায় ভাল শুরু করেও খারাপ শট খেলে আউট হয়ে গিয়েছিলেন পূজারা। তাঁর মতে, প্রথম সেশনে যখন বলের মুভমেন্ট ছিল, তখন তিনি ভাল ব্যাটিং করেছিলেন। কিন্তু তারপরেই আউট হয়ে যান। ব্যাটিং নিয়ে কোচ অনিল কুম্বলের সঙ্গে আলোচনা করেছেন পূজারা। কোচের পরামর্শের ভিত্তিতেই দলের সাফল্যে অবদান রাখতে চাইছেন পূজারা।   প্রথম টেস্ট জয়ের পরেই কোহলি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাই তাঁদের লক্ষ্য। পূজারাও একই কথা বলেছেন। তবে তাঁর বক্তব্য, দল প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছে। টেস্টে এক নম্বর দল হওয়াই ভারতের লক্ষ্য।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget