এক্সপ্লোর

Novak Djokovic: 'যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারি', আত্মবিশ্বাসী জোকার

Australian Open 2023: স্তেফানোর সিসিপাসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জয়ের পর এটিপি ক্রমতালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন জকোভিচ।

মেলবোর্ন: কেরিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গতকালই। সর্বাধিক ২২ গ্র্যান্ডস্লামও ঝুলিতে পুরেছেন। রাফায়েল নাদালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন এই মুহূর্তে গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্য়ার নিরিখে। কিন্তু এখনই থামতে চান না নোভাক জকোভিচ। নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন নোভাক। 

কী বলছেন জকোভিচ?

স্তেফানোর সিসিপাসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জয়ের পর এটিপি ক্রমতালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন জকোভিচ। তিনি বলেন, ''প্রতিটা গ্র্যান্ডস্লাম আমাকে আরও উদ্বুদ্ধ করে পরের টুর্নামেন্টে নামার জন্য। এই বয়সে এসে এই সাফল্য আমার খিদে বাড়িয়ে দিয়েছে। আমার মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। আমি নিজের সঙ্গে কারও তুলনা করি না। কিন্তু যখন টেনিস বিশ্বের অন্যতম সেরাদের নিয়ে আলোচনায় আমার নাম উঠে আসে, তখন ভাল লাগে। কারণ আমি জানি যে এক একটি গ্র্যান্ডস্লাম জয়ের জন্য কতটা পরিশ্রম করি আমি।'' 

তিনি আরও বলেন, ''আমি এখানেই থামতে চাই না। আমি নিজের টেনিস নিয়ে আত্মবিশ্বাসী। শারীরিক ও মানসিকভাবে আমি এখনও অনেক তরতাজা রয়েছি। বিশ্বের যে কােনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জয়ের ক্ষমতা রাখি আমি।''

গতকাল, গ্রিসের সিসিপাসের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)। প্রথম সেট সহজভাবে জিতে গেলেও পরের ২ সেটে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয় জোকারকে। দ্বিতীয় সেট ও নির্ণায়ক সেট দুটোই টাইব্রেকারে গড়ায়। কিন্তু জোকারের অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে হয় ১১ বছরের ছোট স্তেফানোসকে। উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। তা ছিল কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে রড লেভার এরিনায় পরপর খেতাব জেতেন। তিনিই যে অস্ট্রেলিয়ান ওপেনের এক ও অদ্বিতীয় সম্রাট, তা আরও একবার বুঝিয়ে দিলেন নোভাক। 

এছাড়া অন্যান্য গ্র্যান্ডস্লামের মধ্যে ২ বার ফরাসি ওপেন, ৭ বার উইম্বলডন ও ৩ বার ইউএস ওপেন জিতেছেন জোকার। এদিকে, মহিলাদের টেনিসে প্রথমবার গ্র্যান্ডস্লাম জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা। তিনি হারিয়ে দেন এলেনা রাবাকিনাকে। খেলার ফল সাবালেঙ্কার পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪।

আরও পড়ুন: ''মনে রাখার মত দিন', শেফালিদের দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget