এক্সপ্লোর

আবার কবে ভারতের অধিনায়ক হব জানি না, তাই প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, বলছেন রোহিত

ইনদওর: বিরাট কোহলির অনুপস্থিতিতে প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। আর সেই সুযোগ পেয়েই তিনি নিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ জিতিয়েছেন। একদিনের সিরিজে দ্বিশতরান করার পর গতকাল টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী শতরান করেন রোহিত। তাঁর পারফরম্যান্সের সুবাদেই এক ম্যাচ বাকি থাকতে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। এর আগে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। কিন্তু জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ অন্য বিষয়। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমি যেহেতু প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছি, তাই চাপ ছিল। মুম্বইয়ে পরের ম্যাচেও চাপ থাকবে। আমি জানি না আবার করে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাব। তাই মাঠে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।’ রোহিত আরও বলেছেন, ‘ধর্মশালায় প্রথম ম্যাচের পর বিশাল চাপ ছিল। আমরা সর্বনিম্ন স্কোরে অলআউট হয়ে যাওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলাম। অধিনায়কত্ব ও দল নিয়ে আমি অনেক চিন্তা-ভাবনা করেছি। আমরা ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। সেটার চাপ অনেক বেশি।’ নিজের ব্যাটিং প্রসঙ্গে ভারতের অস্থায়ী অধিনায়ক বলেছেন, ‘আমার বেশি শক্তি নেই। আমি অন্য কিছুর চেয়ে টাইমিংয়ের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করি। আমি নিজের শক্তি ও দুর্বলতা জানি। আমি যতটা পারি ভাল খেলার চেষ্টা করি।’ গতকাল মাত্র ৪৩ বলে ১০টি ছক্কা ও ১২টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন রোহিত। তিনি যেভাবে ব্যাট করছিলেন, তাতে টি-২০ ম্যাচেও দ্বিশতরানের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। তবে তিনি বলছেন, ‘আমি ১০০, ২০০ বা ৩০০ করার কথা ভাবি না। আমার কাজ হল ক্রিজে গিয়ে দলের জন্য যত বেশি সম্ভব রান করা।’

সেরা শিরোনাম

India vs Japan: ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
Hardik Pandya: একগুচ্ছ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ়, ভাইরাল হার্দিক পাণ্ড্যর নতুন ছবি
একগুচ্ছ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ়, ভাইরাল হার্দিক পাণ্ড্যর নতুন ছবি
Vaibhav Sooryavanshi: সচিনের পথ অনুসরণ করার পরামর্শ, বৈভবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের
সচিনের পথ অনুসরণ করার পরামর্শ, বৈভবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের
Jasprit Bumrah: যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত, বিকল্পও খুঁজে ফেলেছেন নির্বাচকরা
যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত, বিকল্পও খুঁজে ফেলেছেন নির্বাচকরা

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget