এক্সপ্লোর

‘আমি খেলোয়াড়দের গড়েপিটে নিই’,  যখন চাহারকে বলেছিলেন ধোনি

মহেন্দ্র সিংহ ধোনিকে যাঁরা চেনেন, তাঁদের সম্যক ধারণা রয়েছে তিনি অল্প কথার মানুষ। প্রয়োজনের তুলনায় বেশি কথা তিনি কখনওই বলেন না। ইউটিউবে একটি অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন চেন্নাই সুপার কিংসের পেস বোলিংয়ে অন্যতম অস্ত্র দীপক চাহার।

নয়াদিল্লি:  মহেন্দ্র সিংহ ধোনিকে যাঁরা চেনেন, তাঁদের সম্যক ধারণা রয়েছে তিনি অল্প কথার মানুষ। প্রয়োজনের তুলনায় বেশি কথা তিনি কখনওই বলেন না। ইউটিউবে একটি অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন চেন্নাই সুপার কিংসের পেস বোলিংয়ে অন্যতম অস্ত্র দীপক চাহার। ধোনির কাছে তিনি জানতে চেয়েছিলেন, তাঁকে কেন ডেথ ওভারে বল করতে দেওয়া হয় না। মাত্র দু-তিনটে শব্দেই জবাব দিয়েছিলেন ধোনি। বলেছিলেন, ’’আমি খেলোয়াড়দের তৈরি করি (আই গ্রুম প্লেয়ার্স)।‘‘ ওই সাক্ষাৎকারে চাহার জানিয়েছেন, তিনি যখন রাইজিং পুণে সুপারজায়েন্টে বা চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এ খেলতেন, তখন প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বল করতেন। কিন্তু তাঁকে কখনওই ডেথ ওভারে বল করতে দেওয়া হত না। এই নিয়ে চাহারের বিস্ময় ছিল। তাঁর কথায়, ’’আমার কোটার ওভার ইনিংসের মাঝামাঝি শেষ করে দিতেন ধোনি। আমার খুব অবাক লাগত যে, অতিরিক্ত গতি, বৈচিত্র থাকা সত্ত্বেও আমাকে ডেথ ওভাবে বল করতে দেওয়া হয় না কেন!‘‘ সিএসকে-র এই পেসার জানিয়েছেন, এই প্রশ্ন নিয়ে তিনি ধোনির দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দু-তিনটে কথা বলেই তিনি চলে যান। তার পরে চাহারের আর কিছু বলার ছিল না। চাহার বলেন, ’’এই ব্যাপারে আমাদের বোলিং কোচের সঙ্গেও আমি বেশ কয়েক বার কথা বলেছি। তিনিও আমার সঙ্গে একমত ছিলেন যে ডেথ ওভারে আমার বল করা উচিত। এক দিন মাহি ভাই নিজের ঘরে রয়েছেন, তখন অনেক সাহস সঞ্চয় করে সেখানে ঢুকে পডলাম। আমার প্রশ্নটা তাঁকে করার পর তিনি বলেছিলেন, আই গ্রুম প্লেয়ার্স। ব্যাস, ওই টুকুই আর কিছু বলেননি তিনি।‘‘ কোভিড থেকে সেরে ওঠার পরে সিএসকে-র প্র্যাকটিসে যোগ দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB

ভিডিও

Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget