এক্সপ্লোর

জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক তছরুপের অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদ, ফারুক আবদুল্লা বললেন তদন্তের মুখোমুখি হতে তৈরি

শুরু থেকেই অবশ্য আর্থিক তছরুপের অভিযোগ অস্বীকার করে আসছেন ফারুক ও তাঁর ছেলে ওমর আবদুল্লা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক তছরুপের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চণ্ডীগড়ে ইডির দফতরে গিয়েছিলেন ফারুখ। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়। সিবিআই-এর করা একটি এফআইআর ও চার্জশিটের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করছে ইডি-ও। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৪৩ কোটি টাকার কিছু বেশি অর্থ অনুদান দিয়েছিল রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থাকে। সেই অর্থ নয়ছয় করার অভিযোগে ফারুক আবদুল্লা-সহ তিনজনের বিরুদ্ধে গত বছর জুলাই মাসে চার্জশিট দেওয়া হয়েছিল। আবদুল্লার সঙ্গে অন্য অভিযুক্তরা হলেন জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার তৎকালীন সচিব মহম্মদ সেলিম খান, কোষাধ্যক্ষ এহসান আহমেদ মির্জা এবং জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের আধিকারিক বশির আহমেদ মিসগর। ২০১৫ সালে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের নির্দেশের পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব তুলে নেয় সিবিআই। শুরু থেকেই অবশ্য আর্থিক তছরুপের অভিযোগ অস্বীকার করে আসছেন ফারুক ও তাঁর ছেলে ওমর আবদুল্লা। বুধবার ইডি-র জিজ্ঞাসাবাদের পর সংবাদসংস্থা পিটিআই-কে ফারুক বলেছেন, 'আমি কোনও ভুল করিনি। সব ধরনের তদন্তের মুখোমুখি হতে তৈরি।' ফারুক আরও বলেন, 'আমার বয়ান রেকর্ডিং করা হয়েছে। বিষয়টি বিচারাধীন। দেশের বিচারব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget