এক্সপ্লোর

হ্যাটট্রিকের জন্য অধিনায়কের কাছে ঋণী, বললেন বুমরা

ওপেনিং স্পেলে মাত্র ১৬ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন

কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন যশপ্রীত বুমরা। ভারতের ডানহাতি পেসার বলে দিলেন, ‘এই হ্যাটট্রিকের জন্য অধিনায়কের কাছে আমি ঋণী।’ বুমরাকে সারাক্ষণই উদ্বুদ্ধ করেন কোহলি। সাবাইনা পার্কে ম্যাচ চলাকালীন স্টাম্প মাইক্রোফোনে বুমরার উদ্দেশে কোহলিকে বলতে শোনা গিয়েছে, ‘কী দুর্দান্ত বোলার তুমি। অসাধারণ বোলার!’ অধিনায়কের এমন আস্থা অর্জন করতে পেরে আপ্লুত গুজরাতের পেসার। শনিবার রাতে তাঁর তৃতীয় শিকার ছিল রস্টন চেজ। বিরাটের পরামর্শেই ডিআরএস প্রযুক্তির সাহায্য নিয়ে উইকেটটি আদায় করে নেন বুমরা। পরে বোর্ডের ওয়েবসাইটের জন্য বুমরার সাক্ষাৎকার নেন কোহলি। সেখানে বুমরা বলেন, ‘আসলে ওই আউটের আবেদনটা নিয়ে খুব একটা নিশ্চিত ছিলাম না। ভেবেছিলাম ব্যাটে লেগেছে তাই জোরাল আবেদন করিনি। তবে শেষ পর্যন্ত দারুণ একটা রিভিউয়ের সিদ্ধান্ত। তাই আমার মনে হয় এই হ্যাটট্রিকের জন্য আমি অধিনায়কের কাছে ঋণী।’ শনিবার ভারতীয় সময় রাতে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে একা হাতে তছনছ করে দেন বুমরা। ওপেনিং স্পেলে মাত্র ১৬ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। বুমরা বলেছেন, ‘মাঝে মধ্যে পিচ থেকে খুব বেশি সাহায্য পাওয়া যায়। বাউন্সও ছিল। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও বাউন্স পাচ্ছিল। ওরা লেট মুভমেন্টও পাচ্ছিল। তবে বোলারদের জন্য পিচে এত বেশি সহায়তা থাকলে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকে। উইকেট তুলতে অতিরিক্ত আগ্রাসী হয়ে পড়ে বোলাররা। সেই সময় প্রাথমিক ব্যাপারগুলো ঠিক রাখা উচিত। শুধু সঠিক জায়গায় বল করে যাওয়া উচিত। তাতেই ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। সেটাই আমার মাথায় ছিল।’ বুমরা জানিয়েছেন, সতীর্থ পেসারদের সঙ্গে বোঝাপড়া তাঁকে সেরা পারফরম্যান্স বার করে আনতে সাহায্য করেছে। বুমরা বলেছেন, ‘সতীর্থ পেসারদের সঙ্গে আমার বোঝাপড়া ভাল। মাঠে ও মাঠের বাইরে আমাদের সম্পর্ক দারুণ। আমি যখন উইকেট তুলেছি, তখন অন্যদের দায়িত্ব ছিল অপর প্রান্ত থেকে চাপ তৈরি করা। অন্য কেউ উইকেট তুললে আমি অন্য প্রান্ত থেকে চাপ তৈরি করি। আমাদের মধ্যে এই যোগাযোগটা সবসময় থাকে।’

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
FIFA World Cup 2026: বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
FIFA World Cup 2026: পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
Portugal vs Croatia: 'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget