এক্সপ্লোর

তিন ফর্ম্যাটেই অবিশ্বাস্য খেলোয়াড়, বিরাট কোহলি আরও অনেক রেকর্ড ভেঙে দেবে, মন্তব্য স্টিভ স্মিথের

দর্শকরা যখন স্মিথকে 'প্রতারক' বলে ব্যঙ্গ করছিলেন, তখন তাঁদের থামান বিরাট। তাঁর এই আচরণেরও প্রশংসা করেছেন স্মিথ।

নয়াদিল্লি: মাঠে তাঁদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'ও (বিরাট) দুর্দান্ত খেলোয়াড়। ওর রানই এ কথা বলে। তিন ফর্ম্যাটেই ও অবিশ্বাস্য খেলোয়াড়। আমার মনে হয়, ও আরও অনেক রেকর্ড ভেঙে দেবে। ও ইতিমধ্যেই অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই আরও অনেক রেকর্ড গড়বে। ওর রানের খিদে আছে। ও কোনওদিনই রান করা থামায় না। তবে আশা করি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাবে না। সেটা আমাদের পক্ষে ভাল হবে।' বিরাটের প্রশংসা করে স্মিথ আরও বলেছেন, 'অধিনায়ক হিসেবে ভারতকে টেস্টে বিশ্বের এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিরাট। ও দারুণ মাপকাঠি তৈরি করেছে। ও ফিটনেস এবং স্বাস্থ্যের উপর অনেক বেশি জোর দেয়। ও ভারতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে ভাল জায়গায় নিয়ে গিয়েছে।' বল-বিকৃতির দায়ে নির্বাসিত হওয়ার পর স্মিথ যখন মাঠে ফেরেন, তখন তাঁকে দর্শকদের কটূক্তির মুখে পড়তে হয়। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। তবে দর্শকরা যখন স্মিথকে 'প্রতারক' বলে ব্যঙ্গ করছিলেন, তখন তাঁদের থামান বিরাট। তাঁর এই আচরণেরও প্রশংসা করেছেন স্মিথ। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির বিষয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'বিশেষ কোনও অনুশীলন করছি না। অনেক টি-২০ ম্যাচ খেলেছি। আমার মনে হয়, ঠিক সময়ে জ্বলে ওঠাই আসল। আমাদের দেশে টি-২০ বিশ্বকাপ হবে। এই প্রতিযোগিতায় খেলতে চাই। ২০১৫ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে খেলেছিলাম। সেই ৬ সপ্তাহ আমার ক্রিকেট কেরিয়ারের সেরা সময়। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিলাম। দেশের মাটিতে আরও একটি বিশ্বকাপ খেলতে চাই।' ২০২৩ থেকে পাঁচদিনের বদলে চারদিনের টেস্ট ম্যাচ চালু করতে চাইছে আইসিসি। বিরাট এই প্রস্তাবের বিরোধী। স্মিথও জানিয়েছেন, 'আমি পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলতেই ভালবাসি। আমি পাঁচদিনের টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ পছন্দ করি। চারদিনের টেস্ট ম্যাচ নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আমার মতে, টেস্ট ম্যাচ পাঁচদিনেরই হওয়া উচিত। তবে আমি সিদ্ধান্ত নিই না। কিন্তু তা সত্ত্বেও আমার মত হল, টেস্ট ম্যাচ পাঁচদিনেরই হওয়া উচিত।'

সেরা শিরোনাম

Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget