এক্সপ্লোর

কখনওই ভাবিনি যে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে, পিচ বিতর্ক নিয়ে বললেন কোহলি

জোহানেসবার্গ: জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের পিচ ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। টেস্টের তৃতীয় দিনে অসমান বাউন্সের কারণে খেলা থামিয়েও দেওয়া হয়। কিন্তু ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, খেলা বন্ধ হয়ে যাবে ভেবে তাঁর কখনওই উদ্বেগ ছিল না। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারত খেলা চালিয়ে চালিয়ে যাওয়ার পক্ষেই ছিল। তাই বাকি সিদ্ধান্তটা আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার ওপরই নির্ভর করছিল। উল্লেখ্য, ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্টে সিরিজের তৃতীয় ম্যাচজুড়েই ছিল পিচ ঘিরে শোরগোল। অসমান বাউন্স, বল আচমকা বাঁক নেওয়ার কারণে পিচ ঘিরে প্রশ্ন উঠেছে। ভারতীয় ক্রিকেটাররা অবশ্য বলেছেন, পিচ বিপজ্জনক নয়। তবে এখানে ব্যাট করা কঠিন। আর পরিস্থিতি তো দুদলের পক্ষেই সমান। তৃতীয় দিনের শেষের দিকে জসপ্রিত বুমরার একটি লাফিয়ে ওঠা বল ডিন এলগারের হেলমেটে লাগার পর ম্যাচ আধিকারিকরা নির্ধারিত সময়ের আগেই খেলা থামিয়ে দেন। সেই সময় ম্যাচ ঘিরে সংশয় তৈরি হয়েছে। দুই দল ও ম্যাচ আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোহলি বলেছেন, ম্যাচ রেফারির ঘরে কী আলোচনা হল, তার বিস্তারিত তিনি বলবেন না। তবে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার ভাবনা তাঁর মাথাতে একবারের জন্যও আসেনি। জোহানেসবার্গ টেস্টে জয়ের পর কোহলি বলেছেন, এখানে আমরা দুটো ইনিংস খেলেছি। আমাদের ব্যাটসম্যানদের শরীরেও অনেকবার বল লেগেছে।কিন্তু আমরা এই নিয়ে হৈচৈ করিনি। আমরা খেলা চালিয়ে গিয়েছি। আমরা জানতাম যে, বল লাগবে।কিন্তু দৃঢ়তা দেখাতে হবে। কোহলি সাফ জানিয়েছেন, তাঁর দল সবসময়ই খেলতে রাজি ছিল। সিদ্ধান্ত নির্ভর করছিল দক্ষিণ আফ্রিকার ওপর। ভারতের অধিনায়ক বলেছেন, খেলতে নেমে কোনওভাবেই বলা যায় না, এটা কঠিন। আমরা ভারতে নয়, জোহানেসবার্গে খেলছি। পরিস্থিতি যেমনই থাক, আমাদের খেলতে হত। আর আমরা ভালো খেলেছি। কোহলি বলেছেন, আমার কোনও উদ্বেগ ছিল না। কারণ, বল ছিল দক্ষিণ আফ্রিকার কোর্টে। ওদেরকে সিদ্ধান্ত নিতে হত। আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি। গত চারদিনে এই সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। কোহলি মনে করছেন, এই পিচে সুবিধা পেয়েছে ভারত। কোন ট্রাকে খেলা হচ্ছে তা নিয়ে আমরা কখনওই অভিযোগ করিনি। আমরা জানতাম, দু দলের সমান সুযোগ রয়েছে। আমরা চ্যালেঞ্জটা কাজে লাগিয়েছি। এ ধরনের পিচে ম্যাচ জেতাটা তৃপ্তিদায়ক।

সেরা শিরোনাম

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget