এক্সপ্লোর

তোমরা প্রার্থনা কর, আবার ছয়ে ছক্কা হবে, ক্যানসার-আক্রান্ত শিশুদের যুবি

মোহালি: আবার এক ওভারে ছটা ছক্কা মারব! মোহালি স্টেডিয়ামে ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে কথাবার্তা বলার সময় এ কথা বললেন যুবরাজ সিংহ। ক্যানসারকে হারিয়ে ভারতীয় দলের ক্রিকেটার ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছেন। সেই মৃত্যুঞ্জয়ী বাঁহাতি অলরাউন্ডার ১৭ জন খুদেকে মারণ-রোগের সঙ্গে লড়াইয়ে উত্সাহ যোগালেন। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবকে সাত উইকেটে হারায় সান রাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে দেখা গিয়েছে ভিন্টেজ যুবিকে। তাঁর ২৪ বলে ৪২ রানের দাপটে ঘরের মাঠে হারের মুখে পড়তে হয় পঞ্জাবকে। গতকাল রাতে ম্যাচের পর ওই খুদেদের সঙ্গে মেতে ওঠেন ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ওই শিশুদের বয়স ৭ থেকে ৮-এর মধ্যে। কথাচ্ছলেই যুবি তাদের বলেন, তোমরা প্রার্থনা কর, আমি আমার ছটা ছক্কা মারব। যুবরাজ বলেছেন, কীভাবে ওই ছক্কাগুলো হাঁকিয়েছিলাম, তা জানি না। আর তারপর তো অনেকগুলো বছর কেটে গেছে। যুবরাজের এক ওভারে ছটা ওভার বাউন্ডারি ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মূহূর্ত। ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবি। যুবির সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত খুদেরা। তাদের মধ্যে একজনের মাত্র দেড় বছর বয়সে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স ৪। চতুর্থ শ্রেণীর পড়ুয়া ওই শিশু বলেছে, যুবরাজ তার অনুপ্রেরণা। যুবি ও সুরেশ রায়নার খেলা দেখতে তার খুব ভালো লাগে। যুবরাজ ওই শিশুদের বলেছেন, ক্যানসারের মতো রোগ তোমাদের শিখিয়েছে জীবনটা ছেলেখেলার নয়। আত্মীয়-স্বজন, বন্ধুরাদেরও অমার্যাদা করা উচিত নয়। যুবি বলেছেন, তোমরা আবার বেঁচে থাকার একটা  সুযোগ পেয়েছ। অভিশাপের মধ্যে এটাকে আশীর্বাদ হিসেবে মনে করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget