এক্সপ্লোর

‘এভাবে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার নিয়ম নেই’, পাকিস্তানকে বহিষ্কার প্রসঙ্গে বিসিসিআই-কে জানাল আইসিসি

দুবাই: বিসিসিআইয়ের দাবি নাকচ করে দিল আইসিসি। নাম না করে পাকিস্তানের সঙ্গে সব ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার যে দাবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড রেখেছিল, তা নাকচ করে দিল বিশ্ব ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা। এমন বিষয়ে কোনও ভূমিকাই নেবে না আইসিসি, স্পষ্ট জানিয়েছেন চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। শনিবার বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়, ক্রিকেট খেলিয়ে কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কোনও নিয়মই আইসিসি-র সংবিধানে নেই। সুতরাং, এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সব কিছু জেনেশুনেও এমন একটা পদক্ষেপ নিয়েছিল। তবে এতে লাভের লাভ কিছুই হয়নি। বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে আমল দিলেও ‘সন্ত্রাসে মদতকারি’ দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ভারতীয় বোর্ডের দাবিকে একেবারে নস্যাত্ করে দিয়েছে আইসিসি।  সূত্রের খবর মোতাবেক বৈঠকে আইসিসি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, সরকারের তরফে কোনও দেশকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলেও আইসিসি-র সংবিধানে এমন নিয়ম নেই।

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি নাশকতার পরই সংশ্লিষ্ট মহলের একাংশ পাকিস্তানকে বয়কট করার জন্য সওয়াল করেন। বিশ্বকাপের মতো মঞ্চে পাকিস্তান ম্যাচ বয়কট করার পক্ষে সওয়াল করতে শোনা যায় হরভজন সিংহ, সৌরভ গঙ্গ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটারদের। অন্যদিকে তেন্ডুলকর, গাওয়স্করের মতো কিংবদন্তিরা পাকিস্তান ম্যাচ খেলার পক্ষেই সায় দেন। এমন অবস্থায় বোর্ডও কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। উল্টে, দেশের সরকারের উপরই এই সিদ্ধান্তের দায়িত্বভার ছেড়েছে বোর্ড। এই পরিস্থিতিতে আইসিসি সরাসরি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি প্রত্যাখান করায় পাল্টা চাপ বাড়ল বিসিসিআইয়ের উপরই।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget