এক্সপ্লোর

২০২৩ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক হিসেবে ওডিআই সুপার লিগ লঞ্চ করল আইসিসি

আইসিসি ওডিআই সুপার লিগ লঞ্চ করল আইসিসি। এই লিগই ২০২৩-এর বিশ্বকাপের যোগত্যা নির্ণায়ক হিসেবে বিবেচিত হবে। ২০২৩-এর বিশ্বকাপ ভারতে হবে।

নয়াদিল্লি: আইসিসি ওডিআই সুপার লিগ লঞ্চ করল আইসিসি। এই লিগই ২০২৩-এর বিশ্বকাপের যোগত্যা নির্ণায়ক হিসেবে বিবেচিত হবে। ২০২৩-এর বিশ্বকাপ ভারতে হবে। আগামী ৩০ জুলাই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে ওডিআই সুপার লিগের শুরু হবে। ২০২৩-র বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ১৩ দলের মধ্যে লড়াই হবে। আয়োজয় হিসেবে ভারত এমনিতেই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে। অন্য সাতটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ থেকে যোগ্যতা অর্জন করবে। এরজন্য ক্রীড়াসূচি খুব শীঘ্রই তৈরি করা হবে। যে দলগুলি প্রথম আটে থাকতে ব্যর্থ হবে, তারা অ্যাসোসিয়েট দলগুলির সঙ্গে একটি যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে খেলবে এবং দুটি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। নিয়ম অনুসারে, প্রত্যেক দল একটি জয়ের জন্য ১০ পয়েন্ট ও টাইয়ের ক্ষেত্রে পাঁচ পয়েন্ট পাবে। যদিও দলগুলি পছন্দ অনুযায়ী সূচী তৈরি করতে পারবে। দুই বছরের পর্বে শুধুমাত্র হোম ও অ্যাওয়ে হিসেবে চিহ্নিত সিরিজগুলিই বিবেচিত হবে। সুপার লিগে খেলবে আইসিসি-র ১২ পূর্ণ সদস্য দেশ ও নেদারল্যান্ডস। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ২০১৫-১৭-তে জয়ী হয়ে নেদারল্যান্ডস যোগ্যতা অর্জন করেছে। সুপার লিগে প্রত্যেক দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে তিন ম্যাচের সিরিজ। টুর্নামেন্ট লঞ্চ সম্পর্কে আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট অপারেশনস জিওফ অ্যালারডাইস বলেছেন, এই লিগ আগামী তিন বছর একদিনের ক্রিকেটে প্রাসঙ্গিকতা নিয়ে আসবে। কারণ, এর ওপরেই নির্ভর করছে ২০২৩-এর বিশ্বকাপে যোগ্যতা অর্জনের বিষয়টি। ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান বলেছেন, আয়ারল্যান্ড খুবই প্রতিভাশালী দল। নিজেদের দিনে তারা সেরা দলকেও হারাতে পারে। গত কয়েক বছরে এর প্রমাণ তারা রেখেছে। ওদের বিরুদ্ধে সিরিজের দিকে তাকিয়ে রয়েছি।

সেরা শিরোনাম

Donald Trump FIFA: ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
Cristiano Ronaldo: 'এটাই শেষ বিশ্বকাপ', স্পেন ম্যাচের আগেই দুঃসংবাদ শোনালেন রোনাল্ডো
'এটাই শেষ বিশ্বকাপ', স্পেন ম্যাচের আগেই দুঃসংবাদ শোনালেন রোনাল্ডো
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget