এক্সপ্লোর

T20 World Cup 2024: টানা পাঁচ ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল প্রাক্তন কেকেআর তারকার দেশ

Namibia Cricket Team: এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফ্রিকার এই দেশ।

উইন্ডহোক: আফ্রিকার প্রথম দল হিসাবে পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জন করল নামিবিয়া (Namibia Cricket Team)। মঙ্গলবার উইন্ডহোকে তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে দিয়েছেন ডেভিড উইজ়িরা। সেই উইজ়ি, যিনি গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এবার অবশ্য তাঁকে রিলিজ করে দিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল।

টানা পাঁচ ম্যাচ জিতেছে নামিবিয়া। সেই সঙ্গে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করে ফেলল নামিবিয়া। এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফ্রিকার এই দেশ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠেছিল নামিবিয়া। আয়ার্ল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দলকে পিছনে ফেলে। তবে পরের বছর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল নামিবিয়া।
 
মঙ্গলবার তানজানিয়ার বিরুদ্ধে নামিবিয়ার জয়ের নায়ক জে জে স্মিট। যিনি ২৫ বলে ঝোড়ো ৪০ রান করেন। পাঁচ ওভারের মধ্যে চার উইকেট হারালেও যে কারণে নামিবিয়ার রান ওঠার গতি কমেনি। তানজানিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৭ রান তোলে নামিবিয়া। ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন স্মিট। তাছাড়াও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস ডেভিন, জেন গ্রিনরা। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ৯৯ রানের বেশি তুলতে পারেনি তানজানিয়া। গত রবিবার যে উইজ়িকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেই তারকা ব্যাট হাতে রান পাননি। তবে নতুন বলে বোলিং ওপেন করে চার ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন উইজ়ি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মিট।

এখন ক্রিকেট বিশ্বের নজর আছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ জায়গাটা কোন দল ছিনিয়ে নেবে, সেদিকে। ইতিমধ্যে বিশ্বকাপের ১৯টি দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ জায়গাটার জন্য লড়াইয়ে আছে জিম্বাবোয়ে, উগান্ডা, কিনিয়া এবং নাইজিরিয়া। উগান্ডা এবং কিনিয়া নিজেদের ম্যাচ জিতলে ভাল সুযোগ রয়েছে। নাইজিরিয়া ও জিম্বাবোয়েকে অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেতে যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম দুইয়ে শেষ করতে হতো। টানা পাঁচ ম্যাচ জিতে সেটা নিশ্চিত করে ফেলেছে নামিবিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget