এক্সপ্লোর

ICC T20I Rankings: প্রকাশিত নতুন ব়্যাঙ্কিং, ব্যাটারদের তালিকায় একে উঠতে পারলেন সূর্যকুমার?

ICC Rankings: রবি বিষ্ণোই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তিনি এর সুবাদে এক লাফে ৫০ ধাপ এগিয়ে এসে বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে উঠে এলেন।

দুবাই: বুধবারই (১০ অগাস্ট) আইসিসির তরফে পুরুষদের নতুন ব়্যাঙ্কিং (ICC T20I Rankings) প্রকাশিত করা হয়েছে। সেই ব়্যাঙ্কিংয়ে আসল আগ্রহ ছিল ব্যাটারদের তালিকার দিকে। দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমার যাদব (Suryakumar Yaadav) নিঃশ্বাস ফেলছিলেন বাবর আজমের ঘাড়ে। তিনি কি পারলেন বাবরকে টপকে শীর্ষস্থান দখল করতে?

একাধিক ভারতীয় ব্যাটারের উন্নতি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ সদ্য সমাপ্ত হয়েছে। সেই সিরিজে দাপুটে ভঙ্গিমায় ভারতীয় দল ৪-১ জয়ী হয়েছে। এই সিরিজে ভাল পারফরম্যান্সের জেরে একাধিক ভারতীয় তারকা ব্যাটার ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তবে বাবরের শীর্ষস্থান কেউই দখল করতে পারেননি। পাকিস্তান অধিনায়ক এখনও টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরেই রয়েছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ (Rishabh Pant) অনেকটাই লাভবান হয়েছেন।

 

শ্রেয়স প্রথম তিন টি-টোয়েন্টিতে তেমন প্রভাবিত করতে না পারলেও, সিরিজের শেষ ম্যাচে ফ্লোরিডায় দুরন্ত এক অর্ধশতরান করেন। সেই সুবাদেই আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক লাফে ছয় ধাপ এগিয়ে গেলেন শ্রেয়স। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৯ নম্বরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পন্থ ১১৯ রান করে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে সিরিজ শেষ করেন। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে তিনিই ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন। এর জেরে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে পন্থ ৫৯ নম্বরে উঠে এসেছেন।

এগোলেন বিষ্ণোই, পিছোলেন ভুবি

সূর্যকুমার গোটা সিরিজেই দারুণ পারফর্ম করেছেন তবে তিনি শেষ ম্যাচে খেলেননি। ফলে বাবরকে টপকানোও হল না সূর্যর। তিনি আপাতত বাবরের থেকে ১৩ রেটিং পয়েন্টে পিছিয়ে রয়েছেন। ভারতীয় বোলাররাও নতুন ব়্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তিনি এর সুবাদে এক লাফে ৫০ ধাপ এগিয়ে এসে বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছেন। আবেশ খান, অক্ষর পটেল, কুলদীপ যাদব, সবাই ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অবশ্য অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার একধাপ পিছিয়ে গিয়ে বোলারদের তালিকায় নয় নম্বরে নেমে গিয়েছেন।

আরও পড়ুন: কমনওয়েলথে দুরন্ত পারফরম্যান্সের সুফল, ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ ঢুকে পড়লেন জেমাইমা

সেরা শিরোনাম

Brazil vs Japan: পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
IPL: রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
FIFA World Cup 2026: বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নকল বিশ্বকাপ! আসল ট্রফিটি কোথায় থাকে?
বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নকল বিশ্বকাপ! আসল ট্রফিটি কোথায় থাকে?
FIFA World Cup: চুরি গিয়েছিল বিশ্বকাপ, খুঁজে বার করে নায়ক হয়ে গিয়েছিল সারমেয় পিকলস! কোথা থেকে উদ্ধার?
চুরি গিয়েছিল বিশ্বকাপ, খুঁজে বার করে নায়ক হয়ে গিয়েছিল সারমেয় পিকলস! কোথা থেকে উদ্ধার?

ভিডিও

WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget