এক্সপ্লোর

ICC U19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে ৩২৬ রানের বিশাল জয় ভারতের

ICC U19 World Cup: যুব বিশ্বকাপে বিশাল জয় যুব ভারতীয় দলের। এই জয় যুব দলের ওয়ান ডে ফর্ম্যাটে সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৪ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে যুব ভারতীয় দল ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল।

ত্রিনিদাদ: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিশাল উগান্ডার বিরুদ্ধে ৩২৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বিশাল জয় ছিনিয়ে পরের রাউন্ডে চলে গেল ভারতীয় দল। এই জয় যুব দলের ওয়ান ডে ফর্ম্যাটে সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৪ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে যুব ভারতীয় দল ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। এদিন ভারতের জয়ের অন্যতম কারিগর রাজ ও বাওয়া ও অঙ্গরিশ রঘুবংশী। ২ জনেই সেঞ্চুরি হাঁকান। বল হাতে ৪ উইকেট তুলে নেন নিশান্ত সিন্ধু। প্রথমে ব্যাট করে ভারতীয় দল পাহাড়প্রমাণ ৪০৫ রান বোর্ডে যোগ করে নেয়। এরপর ব্যাট করতে নেমে উগান্ডার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৯ রানে।

এদিন হরনূর সিংহ পান্নু রান পাননি। তিনি পাওয়ার প্লের আগেই আউট হয়ে ফিরে যান। তবে রানের গতি কমেনি। প্রথম দশ ওভারের মধ্যেই ৫০ এর গণ্ডি পেরিয়ে যায় ভারতীয় দল। ভারতীয় দল খুব তাড়াতাড়ি হারিয়েছিল স্ট্যান্ড ইন ক্যাপ্টনে নিশান্ত সিন্ধুকেও। কিন্তু এরপরই খেলার হাল ধরেন অঙ্গরিশ রঘুবংশী ও রাজ বাওয়া। প্রথম জনের বয়স মাত্র ১৬। কিন্তু এই বয়সেই যুব বিশ্বকাপের মঞ্চে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রাজ বাওয়াও। তিনি ছাপিয়ে যান অঙ্গরিশকে। ১৬২ রানের ইনিংস খেলেন তিনি। ভেঙ্গে দেন শিখর ধবনের ২০০৪ সালে করা রেকর্ড। মূলত তাঁদের ব্যাটিং বিক্রমেই ভারতের স্কোর চারশোর গণ্ডি পেরিয়ে যায়। ২ জনে মিলে বোর্ডে ২০৬ রানের পার্টনারশিপও গড়েন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৪০৫ রান তুলে নেয় ভারত। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডার ব্যাটাররা ধারাবাহিকভাবে। ১৯ রানে ৪ উইকেট নিয়ে বিপক্ষ দলের মেরুদণ্ড ভেঙে দেন ভারতকে নেতৃত্ব দেওয়া নিশান্ত সিন্ধু। উল্লেখ্য, এর আগে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ম্যাচেই জয় হাসিল করে নিয়েছে ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget