এক্সপ্লোর

AUS vs BAN Live: মার্শ-স্মিথের ১৭৫ রানের পার্টনারশিপে বাংলাদেশকে হেলায় হারাল অস্ট্রেলিয়া

ICC World Cup 2023, BAN vs AUS: চোটের জন্য ছিটকে গিয়েছে শাকিব বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বভার সামলাচ্ছেন।

Key Events
ICC World Cup 2023: Bangladesh vs Australia Live Score Update get to know AUS vs BAN Live: মার্শ-স্মিথের ১৭৫ রানের পার্টনারশিপে বাংলাদেশকে হেলায় হারাল অস্ট্রেলিয়া
আজ স্মিথদের সামনে মুশফিকরা (ছবি পিটিআই)

Background

ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে আজ খেলতে নামছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। সামনে প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh Cricket)। অজিরা তাঁদের শেষ ম্যাচে আফগানিস্তানের (Afganistan Cricket) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। অজিদের কাছে এই ম্যাচ যেমন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ড্রেস রিহার্সাল। তেমনই বাংলাদেশের কাছে এই ম্যাচ বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের লড়াই। 

শাকিবের বিশ্বকাপের শেষটা যে খুব একটা ভাল হয়নি তা বলাই বাহুল্য। শ্রীলঙ্কা ম্যাচে তিনি দুরন্ত পারফর্ম করে দলকে জেতালেও প্রবল সমালোচনার সম্মুখীন হন। নেপথ্যে অধিনায়ক হিসাবে তাঁর এক সিদ্ধান্ত। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কোনও ব্যাটসম্যান আউট হওয়ার পরের দুই মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে বল খেলতে তৈরি হয়ে ক্রিজে থাকতে হয়। ক্রিজে পৌঁছে ম্যাথিউজ় স্টান্স নেওয়ার সময় দেখেন হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছে, সেটা তিনি যখন বদলের জন্য যান, তখনই টাইম আউটের আবেদন জানায় বাংলাদেশ। জেন্টলম্যানস গেম হিসেবে পরিচিত ক্রিকেটের যে ঘটনা ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

এরপর চোটের জন্য ছিটকে গিয়েছে শাকিব বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ফলে মেহদি হাসান মিরাজকে দেখা যেতে পারে নেতৃত্বভার সামলাতে। শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই তর্জনীতে চোট পান এবং তাঁর তর্জনীতে চিড় ধরে। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে তাঁর অংশ নেওয়া হচ্ছে না। এক ম্যাচের জন্য হলেও তাই বিশ্বকাপে ডাক পেলেন বিজয়। তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ৪৫টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচে বিজয় সুযোগ পান কি না এবং পেলেও, তাঁর কতটা লাভ তুলতে পারেন, সেটাই দেখার বিষয় হবে।

18:08 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Live Score: চার মেরে জয়

চার মেরে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করলেন স্টিভ স্মিথ। ৩২ বল বাকি থাকতে দাপুটে মেজাজে আট উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৩ ও মিচেল মার্শ ১৭৭ রানে অপরাজিত রইলেন।

17:48 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Live: ১৫০ রান মার্শের, স্মিথের হাফসেঞ্চুরি

১৫০ রানের গণ্ডি পার করলেন মিচেল মার্শ। অর্ধশতরান হাঁকালেন স্টিভেন স্মিথ। ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৭০/২। নয় ওভারে জয়ের জন্য অজ়িদের আর ৩৭ রানের প্রয়োজন। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
Zimbabwe Vs India Live: সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী

ভিডিও

Fake Birth Certificate Row |
Cooch Behar News: ছোড়া হল ডিম, এবার নিশানায় কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি
Agnimitra Paul :
Abhishek Banerjee: এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয়, ফের চাপে অভিষেক?
NEET Paper Leak Controversy: NEET ইস্যুতে ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget