এক্সপ্লোর

IND vs AUS, WC Final 2023: রোহিতদের খেতাবি লড়াইয়ে আম্পায়ারিংয়ের দায়িত্বে 'অপয়া' রিচার্ড কেটেলবরো

IND vs AUS: ব্রিটিশ এই আম্পায়ার ভারতের হয়ে আইসিসি ইভেন্টে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোতেই হেরেছে ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত।

দুবাই: বিশ্বকাপ ফাইনালের জন্য ম্য়াচ অফিশিয়াল ঘোষণা করে দিল আইসিসি। আগামী রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য অনফিল্ড আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন ও ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডু পাইক্রফট। তবে এতগুলো নামের মধ্যে একটি নাম দেখার পরই ভারতীয় সমর্থকদের এক নতুন আশঙ্কার জন্ম হয়েছে। সেই নামটি হল রিচার্ড কেটেলবরো। কিন্তু কেন?

ইতিহাস বলছে ব্রিটিশ এই আম্পায়ার ভারতের হয়ে আইসিসি ইভেন্টে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোতেই হেরেছে ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। সেই ম্যাচ ভারত হেরে যায়। এরপর ২০১৫ সালের সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় ভারতকে। সেই ম্য়াচেরও দায়িত্বে ছিলেন ব্রিটিশ আম্পায়ারই। একই ছবি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এছাড়াও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছিলেন রিচার্ড। সেই ম্যাচ দুটোও হেরে যায় টিম ইন্ডিয়া। 

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মেগা ম্যাচের দিনে আমদাবাদে বসেছিল বিশ্বকাপের উদ্বোধনী আসর। এবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বযুদ্ধের মেগা ফাইনাল। সেই মঞ্চও জমজমাট করে তোলার যাবতীয় ব্যবস্থা থাকছে। জানা যাচ্ছে ক্রিকেটভক্তদের জন্য আয়োজন হতে চলেছে বিশেষ এয়ার শো-এর।

যাঁর নামে আমদাবাদের স্টেডিয়াম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) হাজির থাকার কথা ফাইনালের মঞ্চে। ভারত-অস্ট্রেলিয়ার মেগা ডুয়েল দেখতে মাঠে হাজির থাকার কথা মহেন্দ্র সিংহ ধোনিরই। যাঁর হাত ধরেই ১২ বছর আগে শেষবার তথা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল। ভিভিআইপিদের উপস্থিতিতে শুধু এয়ার শো-ই নয়, ক্রিকেটভক্তদের জন্য জমজমাট এক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলেই খবর। প্রখ্যাত সঙ্গীতশিল্পী দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাদভির পারফর্ম করার কথা। সেমিফাইনালের মঞ্চে ভারতের ম্যাচ দেখতে সপরিবারে সচিন তেন্ডুলকার হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে যাওয়া হার্দিক পাণ্ড্যও। ফাইনালের মঞ্চেও তাঁদের উপস্থিত থাকারই সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি মুম্বইয়ের মেগা সেমিফাইনালে হাজির হয়েছিলেন একাধিক বলিউড তারকারা। ফাইনালের মঞ্চেও ভারতের হয়ে গলা ফাটাতে অনেককেই দেখা যাবে বলেই খবর। একাধিক রাজনৈতিক ব্যক্তি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র একাধিক শীর্ষ কর্তাও ম্যাচ দেখতে হাজির থাকবেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget