এক্সপ্লোর

NZ vs AUS Live: রবীন্দ্র, নিশামের লড়াইকে ব্যর্থ করে টানা চার ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া

ICC World Cup 2023, AUS vs NZ Live: ডেভিড ওয়ার্নার রান পাচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় চলছে। ডাচদের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ম্যাড-ম্যাক্স।

Key Events
ICC World Cup 2023: New Zeland vs Australia Live Score, Live Update, get to know NZ vs AUS Live: রবীন্দ্র, নিশামের লড়াইকে ব্যর্থ করে টানা চার ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ছবি সৌ: পিটিআই)

Background

ধর্মশালা: চেজমাস্টার বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব না থাকলে বিশ্বকাপে (ODI World Cup) তারা অপরাজিতই থাকত। কাপ জয়ের অন্যতম দাবিদার নিউজ়িল্যান্ড (New Zealand) চলতি বিশ্বকাপে ৫ ম্য়াচ খেলে পরাজিত হয়েছে শুধু ভারতের বিরুদ্ধেই। ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে রয়েছেন কিউয়িরা। শনিবার ধর্মশালায় তাদের সামনে অস্ট্রেলিয়া (Australia)। জিতলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত।

যদিও, যতটা সহজ ভাবা হচ্ছে, ব্ল্যাক ক্যাপসদের শেষ চারের রাস্তা শৈলশহরে ততটা মসৃণভাবে তৈরি নাও হতে পারে। বরং ধেয়ে আসতে পারে তুষারঝড়। কারণ, বিশ্বকাপের প্রাথমিক পর্বে হোঁচট খাওয়ার পর অবশেষে মেজাজে ফিরেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়েও রয়েছে ভাল মতোই।

নেদারল্যান্ডসকে রেকর্ড রানে হারিয়েছেন প্যাট কামিন্সরা। এর আগে ধর্মশালায় কোনওদিন ওয়ান ডে ম্য়াচ খেলেনি অস্ট্রেলিয়া। অন্য়দিকে নিউজ়িল্য়ান্ড চলতি বিশ্বকাপেই এই মাঠে খেলে ফেলেছে। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অনেক বেশি সড়গড় থাকবেন টম ল্যাথামরা। যা সুবিধা দেবে কিউয়ি শিবিরকে।

তবে অজি শিবির যেন হারানো ছন্দ খুঁজে পেয়েছে। ডেভিড ওয়ার্নার রান পাচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় চলছে। ডাচদের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ম্যাড-ম্যাক্স। স্পিনার অ্যাডাম জ়াম্পা স্বপ্নের ফর্মে। ট্রাভিস হেডও সুস্থ। তবে ধর্মশালায় স্যুইং সহায়ক পরিবেশে ট্রেন্ট বোল্ট-ম্য়াট হেনরিদের বিরুদ্ধে তাঁকে ফেরানো নাও হতে পারে।

 

নিউজ়িল্যান্ডের ব্যাটাররা সকলেই প্রায় ছন্দে। ডারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা অজি বোলিংয়ের। এই ম্যাচে যে দলই হারুক না কেন, তাদের সামনে সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। তবু এই ম্যাচকে বরাবর সম্মানের লড়াই হিসাবেই দেখে দুই দেশ। এবারও তাই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ কমবে না।                

18:33 PM (IST)  •  28 Oct 2023

NZ vs AUS Live Score: জয়ী অস্ট্রেলিয়া

নাটকীয় ফাইনাল ওভার শেষে পাঁচ রানে নিউজ়িল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। জিমি নিশাম সর্বস্ব উজাড় করে দিয়েও দলকে জেতাতে পারলেন না। কিউয়িদের ইনিংস শেষ হল ৩৮৩/৯।

18:19 PM (IST)  •  28 Oct 2023

NZ vs AUS Live: জমে উঠেছে ম্যাচ

জমে উঠেছে দুই পড়শি দেশের ম্যাচ। অস্ট্রেলিয়াকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে নিউজ়িল্যান্ড। ম্যাচের শেষ ওভারে কিউয়িদের জয়ের জন্য ১৯ রানের প্রয়োজন। ৪৯ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৩৭০/৮। অর্ধশতরান হাঁকালেন জিমি নিশাম।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget