এক্সপ্লোর

IND vs AUS: গােটা টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে রোহিত, নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও ভাবিনি কিছু: দ্রাবিড়

ICC World Cup 2023: গোটা বিশ্বকাপে এই একটি ম্য়াচ ছাড়া আর কোনও ম্যাচে হারেনি ভারতীয় দল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবল। রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসা ঝড়ে পড়ল দ্রাবিড়ের গলায়।

আমদাবাদ: ২০০৩ সালে ক্রিকেটার হিসেবে খেলতে নেমেছিলেন। আর আজ কোচ হিসেবে ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন। ২ বারই বিশ্বকাপের মঞ্চ। তবে কোনওবারই তাঁর ভাগ্যে বিশ্বকাপ জয় আর হল না। সেদিন রিকি পন্টিংয়ের (Ricky Ponting) অস্ট্রেলিয়া (Australia Cricet Team) ছিল। আজ প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হল। কোচ হিসেবে গত বছরে দলটাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। গোটা বিশ্বকাপে এই একটি ম্য়াচ ছাড়া আর কোনও ম্যাচে হারেনি ভারতীয় দল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবল। ম্য়াচ হারের পর সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসা ঝড়ে পড়ল দ্রাবিড়ের গলায়।

ম্য়াচ শেষে দ্রাবিড় বলেন, ''রোহিত শর্মা দুর্দান্ত একজন অধিনায়ক। এই দলটা গড়ে তোলা ও দলটার সাফল্যের পেছনে ওর অনেক বড় অবদান রয়েছে। নিজের সর্বস্ব দিয়ে অধিনায়ক হিসেবে দলটার পাশে দাঁড়িয়েছিল। সব বৈঠকে নিজের মতামত দেওয়ার চেষ্টা করত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে গোটা টুর্নামেন্টে।'' ম্যাচ হার নিয়ে দ্রাবিড় বলেন, ''আমরা গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছি। শুধু একটি ম্যাচেই বাজে খেলার খেসারত দিতে হল আমাদের। অস্ট্রেলিয়া দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে ট্রাভিস হেডের নাম বলতেই হবে।'' কোচ হিসেবে কী পরের বিশ্বকাপ পর্যন্ত থাকবেন? দ্রাবিড় বলছেন, ''আমি এই নিয়ে এখনও কিছু ভাবিনি। সত্যি বলতে এখন এই সব নিয়ে ভাবতে চাই না। আগেও এই নিয়ে বেশি ভাবিনি। নিজে পুরো ফোকাস এই বিশ্বকাপে রাখতে চেয়েছিলাম। সময় যখন পাব, তখন ভাবব এই নিয়ে।''

হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিলেন যে অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। এমনকী ভারতীয় দল যে কোনও বিভাগেই অজিদের টেক্কা দিতে পারেনি এই ম্যাচে। রোহিত বলেন, ''ফলাফল আমাদের জন্য একদমই সুখকর হল না। আমরা একদমই ভাল খেলতে পারিনি এই ম্যাচে। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তা যথেষ্ট ছিল না। আরও ২০-৩০ রান বেশি হলে হয়ত ভাল হত। রাহুল ও বিরাটের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল। আমরা ২৭০-২৮০ রান বোর্ডে তুলতে চেয়েছিলাম। ২৪০ রান যদি ডিফেন্ড করতে হয়, তবে হেড ও লাবুশেনের উইকেট পেতে হবে। হেড একাই ম্যাচটা আমাদের থেকে কেড়ে নিল। তবে আমার মনে হয় ফ্লাডলাইটে ব্য়াটারদের জন্য কিছুটা সহজ হয়েছিল খেলা। তবে কোনও অজুহাত দিতে চাই না। আমরা পর্যাপ্ত রান বোর্ডে তুলতে পারিনি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget