এক্সপ্লোর

কানেরিয়ার সঙ্গে বৈষম্য করা পাক ক্রিকেটারদের নাম ফাঁস হওয়া উচিত: পিসিবি

সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট দলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদের চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

লাহৌর: দলের মধ্যে দানিশ কানেরিয়ার প্রতি ধর্মীয় বৈষম্যের অভিযোগ নিয়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি-র দাবি, গত দশকে পাক দলে খেলা ক্রিকেটারদের উচিত এই নিয়ে কথা বলা। বোর্ডের মুখপাত্র জানান, এই বিতর্কে পিসিবি বা পাক ক্রিকেট ব্যবস্থার জড়িয়ে পড়া উচিত নয়। তবে, কোনও ক্রিকেটার যদি কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে থাকেন, তাহলে তাদের নাম প্রকাশ হওয়া উচিত। সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট দলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদের চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছিলেন যে, দলের একমাত্র হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হয়েছিলেন। এই বৈষম্যের বিষয়টি তুলে ধরার জন্য আখতারের সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন কানেরিয়া। তিনি জানিয়েছেন, আখতার যা বলেছেন তা সর্বৈব সত্য। সঙ্গে যোগ করেন, বৈষম্যমূলক আচরণ করা ক্রিকেটারদের নাম তিনি জানাবেন। পিসিবি ওই কর্তা বলেন, শোয়েব আখতার ও দানিশ কানেরিয়া-- দুজনই অবসরপ্রাপ্ত। বোর্ডের সঙ্গে কোনওভাবে চুক্তিবদ্ধ নয়। ফলে, তাঁরা যা খুশি তা বলতেই পারেন। এটা তাঁদের মতামত। তাঁরা কয়েকজন ক্রিকেটারের ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কখনই পিসিবি বা পাক ক্রিকেট-ব্যবস্থার বিরুদ্ধে নয়। ওই কর্তা বলেন, ইনজামাম-উল-হক, রশিদ লতিফ, ইউনিস খান, মহম্মদ ইউসুফ-- সকলেই ভিন্ন সময়ে পাক দলের অধিনায়ক ছিলেন, যে সময় কানেরিয়া জাতীয় দলের সদস্য ছিলেন। এই প্রাক্তনীদের উচিত এই প্রসঙ্গে মুখ খোলা। তাঁদের জবাব দেওয়া উচিত। বোর্ড কেন অহেতুক জড়াতে যাবে? শোয়েব আখতার ও কানেরিয়াকে সমর্থন করেছেন দুই প্রাক্তন পাক টেস্ট ক্রিকেটার -- ইকবাল কাসিম ও মহসিন খান। কাসিম বলেন, যদি ধর্মীয় বিশ্বাসের কারণে কোনও ক্রিকেটার কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে থাকেন, তাহলে তাদের নাম প্রকাশ করা দরকার। মহসিন খান বলেন, একজন ক্রিকেটারকে কখনই তাঁর ধর্ম নয় কেবলমাত্র তাঁর ক্রিকেটীয় দক্ষতা ও দলের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে বিচার করা উচিত। প্রসঙ্গত, ২০০০ থেকে ২০১০ সাল পাক জাতীয় দলে খেলেছন কানেরিয়া। তিনি পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। প্রথম ছিলেন অনিল দলপত-- যিনি আবার সম্পর্কে কানেরিয়ার মামা। ৬২ টেস্টে ২৬১ উইকেট নিয়েছেন কানেরিয়া। ২০১২ সালে তাঁর বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। যে কারণে, তাঁকে আজীবন নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget