এক্সপ্লোর

নেটে ঘাম ঝরালেন রাহানে, রাহুল ও ইশান্ত, পেস-অস্ত্রেই ভারতকে ঘায়েলের হুঁশিয়ারি দক্ষিণ আফ্রিকা কোচের

কেপটাউন: প্রথম টেস্টে দলের বাইরে রাখা হয়েছিল তাঁদের। সেই কেএল রাহুল, আজিঙ্কা রাহানে ও ইশান্ত শর্মা জোরদার অনুশীলন করতে দেখা গেল। অন্যদিকে, প্রথম টেস্টে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কোচের হুঁশিয়ারি, তাঁর দল পেসারদের নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করে তুলতে বদ্ধপরিকর। প্রথম টেস্টে চতুর্থ দিনেই ভারত ৭২ রানে হেরে যায়। ফিল্য।ন্ডারের পেস বোলিং এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মাথা তুলতে দেয়নি। দ্বিতীয় ইনিংসে একাই ছয়টি উইকেট দখল করে ভারতের ব্যাটিং অর্ডার তচনচ করে দেন ফিল্যান্ডার। ম্যাচ হারার পর দিন রাহুল, ইশান্ত ও রাহানের সঙ্গে অনুশীলনে পৌঁছন পার্থিব পটেলও। প্রায় দেড় ঘন্টা তাঁরা অনুশীলন করেন। এই সময় সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার ও বোলিং কোচ ভরত অরুণ হাজির ছিলেন। পাশাপাশি দুটি নেটে ছিলেন রাহুল ও রাহানে। তাঁরা থ্রোডাউন ও নেটে বোলিংয়ের মুখোমুখি হন। ইশান্ত বোলিং করেন। সবশেষে ব্যাটিং করেন পার্থিব। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ বাছাই নিয়ে বেশ চর্চা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি রাহানে ও ইশান্ত দলের বাইরে থাকায় বিস্মিত হয়েছিলেন বলে জানান। রাহানের জায়গায় দলে সুযোগ পেয়ে রোহিত শর্মা দুই ইনিংস মিলিয়ে মোট ২১ রানই করেন। অন্যদিকে, অভিষেক টেস্টে দুই ইনিংসে ১১২ রান দিয়ে চার উইকেট পান জসপ্রিত বুমরাহ। এখন দেখার আগামী ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে রাহানে, ইশান্ত ও রাহুলের নাম নিয়ে আলোচনা হয় কিনা। অন্যদিকে, চোটের কারণে দলের খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। যদিও কোচ ওটিস গিবসন বিষয়টিকে ততটা গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তো স্টেইন বোলিং করতে পারেননি। এরপরও ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছিলেন পেসাররা। সিরিজের বাকি দুটি টেস্টেই পেসারদের দিয়েই ভারতের ব্যাটিং অর্ডারের মোকাবিলা করতে চায় দল। গিবসন বলেছেন, ঘরের মাঠে খেলার সময় নিজের শক্তি অনুযায়ীই সব দল খেলে। আমাদের হাতে ভালো মানের পেসার রয়েছে। আমি ফাস্ট বোলারদের অনেক বেশি খোলামনে খেলতে দেওয়ার পক্ষে। এই সিরিজ তো বটেই ঘরের মাঠে সারা মরশুমেই চার বোলার নিয়ে টিম কীভাবে খেলে, সেটাই এখন দেখার। দুই নয়া পেসার ডোয়েন আলিভিওর ও লুঙ্গি এনগিডিকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে, অলরাউন্ডার ক্রিস মরিস দ্বিতীয় টেস্টের চূড়ান্ত একাদশে সামিল হওয়ার দৌড়ে রয়েছেন। সেঞ্চুরিয়ান ও ওয়ান্ডারার্সে (তৃতীয় টেস্ট খেলা হবে এই মাঠে)-ও পেসাররা দারুন সাহায্য পাবেন।

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget